• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ছাত্রদল সেক্রেটারি হাবিব তিন দিনের রিমান্ডে

habib_52919ঢাকা: পুলিশের কর্তব্যকাজে বাধা এবং হত্যার উদ্দেশ্যে ইট-পাটকেল ও ককটেল নিক্ষেপসংক্রান্ত রাজধানীর শাহবাগ থানার একটি মামলায় জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিবকে তিন দিনের পুলিশ হেফাজতে দিয়েছে আদালত।

রোববার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজামান নুর উভয় পক্ষের শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত শনিবার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতারের পর মামলাটির তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এসআই আজিম হাবিবকে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আনোয়ার সাদাতের আদালত রিমান্ড আবেদনের শুনানির জন্য রোববার দিন ধার্য করেন।

মামলাটির তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এসআই আজিম জানান, গত ২২ সেপ্টেম্বর ২০ দলীয় জোটের হরতাল চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে মিছিল বের করে ছাত্রদল। পুলিশ মিছিল করতে নিষেধ করলে তারা হত্যার উদ্দেশে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ও ককটেল নিক্ষেপ করে। এ ব্যাপারে শাহবাগ থানায় দায়ের করা মামলায় হাবিবকে গ্রেফতার দেখিয়ে ১০ দিনের রিমান্ডে নেয়ার আবেদন জানানো হয়। পরে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ