• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ঈদ ও পূজা উপলক্ষে হিলি স্থলবন্দর ১২ দিন বন্ধ

Hili solko-03দিনাজপুর প্রতিনিধি : আসন্ন পবিত্র ঈদুল আযহা ও শারদীয় দূর্গাপুজা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে ২৯ সেপ্টেম্বর সোমবার থেকে আগামী ১০ অক্টোবর পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে এই বন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে ১২দিন আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে।
বাংলাহিলি কাষ্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সভাপতি আবুল কাশেম আজাদ জানান, গত রোববার সকালে ভারতের হিলি এক্সপোর্টার এন্ড কাষ্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশন এবং বাংলাহিলি কাষ্টমস সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সভায় পবিত্র ঈদুল আযহা ও শারদীয় দূর্গাপুজা উদযাপন উপলক্ষে এই সিন্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে ভারত থেকে হিলি স্থলবন্দর দিয়ে কোনো পণ্য বাংলাদেশে আমদানি করা যাবে না এবং বাংলাদেশ থেকেও কোনো পণ্য ভারতে রফতানি করা হবে না। আগামী ১১ অক্টোবর থেকে বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম চালু হবে।
হিলি স্থলবন্দরের সহকারি কমিশনার মো. মহিববুর রহমান জানান, বন্দরে ব্যবসায়ীদের পক্ষে আমদানি-রফতানির ক্ষেত্রে ২৯ সেপ্টেম্বর থেকে আগামী ১০ অক্টোবর পর্যন্ত ছুটি ঘোষণা করা হলেও সরকারি ছুটি না হওয়া পর্যন্ত কাষ্টমস কার্যালয় খোলা থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ