সিসি নিউজ: সৈয়দপুরে ডাইরেক্ট সেলিং কোম্পানি মিশন টেন লিমিটেডের আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু হয়েছে। সোমবার শহরের নয়াবাজারস্থ এআর কমিউনিটি সেন্টারে মিশন টেন’র রংপুর বিভাগীয় কর্মী সভার মধ্যদিয়ে এর যাত্রা শুরু হয়। রংপুর বিভাগীয় স্টোকিস্ট সৈয়দপুরের রোমানা গ্যালারি আয়োজন করে এ অনুষ্ঠানের।
রোমানা গ্যালারির স্বত্তাধিকারী রোকনুজ্জামান সরদারের (রোকন) সভাপতিত্বে ওই কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিশন টেন’র ব্যবস্থাপনা পরিচালক আমিনুল কবির শিমুল। এতে বিশেষ অতিথি হিসেবে মতবিনিময় সভায় অংশ নেয় মার্কেটিং ডাইরেক্টর জাহিদুল ইসলাম জাহিদ ও মোস্তাফিজুর রহমান খোকন। এতে রংপুর বিভাগের বিভিন্ন জেলার প্রায় দেড় শতাধিক কর্মী মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।