• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

শুক্রবারের মধ্যে চামড়ার দাম নির্ধারণের নির্দেশ

image_100439_0অর্থ-বাণিজ্য ডেস্ক: আগামী শুক্রবারের মধ্যেই কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করে সবাইকে জানিয়ে দেয়ার নির্দেশ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

মঙ্গলবার বেলা ১২টার দিকে বাণিজ্য মন্ত্রণালয়ে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠকে এ নির্দেশ তিনি। এবার আগে থেকেই চামড়ার দাম নির্ধারণের বিরোধিতা করে আসছিলেন ব্যবসায়ীরা।

চামড়ার দাম নির্ধারণে চামড়া ব্যবসায়ী ও জনগণ যেন ন্যায্য মূল্য পায় সে দিকেও নজর রাখার নির্দেশ দেন বাণিজ্যমন্ত্রী।

বাংলাদেশ ফিনিশিড লেদার অ্যান্ড লেদারগুডস অ্যান্ড ফুটওয়ার এক্সপোর্টাস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ট্যানার অ্যাসোসিয়েশন এবং খুচরা চামড়া ব্যবসায়ীদের প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত ছিলেন।

মন্ত্রী আরো জানান, চামড়া পাচার রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে সরকার। ঈদের পর ৩০ দিনের মধ্যে কোনো চামড়া যাতে বিদেশে পাঠানো না যায়, সেজন্য বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে।

বাংলাদেশ ট্যানার অ্যাসোসিয়েশনের সভাপতি শাহিন আহমেদ বলেন, ‘আমরা শুক্রবারের মধ্যেই চামড়ার দাম নির্ধারণ করার সর্বোচ্চ চেষ্টা করব।’

প্রসঙ্গত, গত বছর লবণযুক্ত প্রতি বর্গফুট গরুর চামড়া ঢাকায় ৮৫ থেকে ৯০ টাকা এবং ঢাকার বাইরে ৭৫ থেকে ৮০ টাকা নির্ধারণ করা হয়েছিল। খাসির চামড়া প্রতি বর্গফুট ৫০ থেকে ৫৫ ও বকরি ৪০ থেকে ৪৫ টাকা এবং মহিষ প্রতি বর্গফুট ৪০ থেকে ৪৫ টাকা দর ঠিক করে দেয়া হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ