• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

স্ত্রীর গুলিতে মার্কিন মেয়র খুন

92967_1আন্তর্জাতিক ডেস্ক: ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের এক উপশহরের মেয়র ড্যানিয়েল ক্রেসপো মঙ্গলবার নিজ বাড়িতে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। পুলিশের ধারণা, তিনি তার স্ত্রীর গুলিতে নিহত হয়েছেন। এ ঘটনায় স্ত্রী লেভেত্তে ক্রেসপোকে আটক করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের লসএঞ্জেলস শহরের এক উর্ধ্বতন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে বুধবার এ খবর জানায় সংবাদ সংস্থা বিবিসি।

লসএঞ্জেলস কাউন্টি শেরিফের সহকারী ক্রিস্টাল হার্নান্দেজ বলেছেন, ঘটনার দিন ৪৫ বছরের ক্রেসপো তার স্ত্রী লেভেত্তে ক্রেসপোর(৪৩) সঙ্গে ঝগড়া করছিলেন। তাদের ১৯ বছরের ছেলে বাবা-মায়ের ঝগড়া থামানোর চেষ্টা করে ব্যর্থ হন। পরে রাগের মাথায় স্বামীকে লক্ষ্য করে বেশ কয়েকবার গুলি ছোঁড়েন লেভেত্তে। এতে গুরুতর আহত হন মেয়র ক্রিস্টাল। হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। তবে মঙ্গলবার কি নিয়ে তাদের দুজনের কলহ শুরু হয়েছিল তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

ক্রেসপো ছিলেন লসএঞ্জেলসের বেল গার্ডেন উপশহরের মেয়র। এর আগে তিনি সিটি কাউন্সিলের সদস্য হিসেবে এক দশকের বেশি সময় ধরে দায়িত্ব পালন করেছিলেন।

স্কুলে পড়ার সময় কিশোরী লেভেত্তার প্রেমে পড়েছিলেন কিশোর ক্রিসপো। দীর্ঘদিন চুটিয়ে প্রেম করার পর ১৯৮৬ সালে তারা বিয়ে করেন। এই দম্পতির একটি ছেলে এবং একটি মেয়ে আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ