• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে মটরসাইকেলের ধাক্কায় ফেরিওয়ালা নিহত

Accidentসিসি নিউজ : নীলফামারীর সৈয়দপুর-পার্বতীপুর সড়কের চৌমুহনী নামক স্থানে মটরসাইকেলের ধাক্কায় দুলাল রায় (৩৫) নামের এক ফেরিওয়ালা নিহত হয়েছে। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে মটরসাইকেল চালক জসি আহমেদ (২৫)। নিহত দুলাল বদরগঞ্জ উপজেলার মহুয়া গাছ এলাকার কার্তিক চন্দ্রের পুত্র।

সূত্র মতে, বুধবার সন্ধ্যা ৬টার দিকে সৈয়দপুর শহরের জসিম বাজার এলাকার জোবায়দুল হকের পুত্র জসি আহমেদ মটরসাইকেল যোগে নিজ বাসায় ফিরছিল। সড়কের চৌমুহনী নামক স্থানে পৌছলে সাইকেল আরোহী ফেরিওয়ালা দুলালের সাথে সংঘর্ষ ঘটে। এতে উভয়েই গুরুতর আহত হয়। এলাকার লোকজন গুরুতর আহত দু’জনকে প্রথমে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করায়। কিন্তু তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ উন্নত চিকিৎসার জন্য তাদেরকে রংপুর মেডিকেল হাসপাতালে প্রেরণ করে। রমেক হাসপাতালে ভর্তির পর সাইকেল আরোহী ফেরিওয়ালা দুলাল মারা যায়।

ওই হাসপাতালে গুরুতর আহত মটরসাইকেল চালক জসি এখন চিকিৎসাধীন। জসি আহমেদ সৈয়দপুর কামারপুকুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিকো আহমেদ- এর ছোট ভাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ