• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নবাবগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের হামলায় ইউএনও আহত

Ahotoদিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের হামলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফরহাদ হোসেন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার দুপুরে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হামলা চালিয়ে তার কক্ষে ব্যাপক ভাংচুর করে। এরপর সাব-রেজিস্ট্রি অফিস ও ফুড অফিসের দরজা-জানালা ভাংচুর করে তারা।
নবাবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) ইমতিয়াজ কবীর বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নৈশ প্রহরী নিয়োগ বাতিলের দাবিতে ছাত্রলীগ ও যুবলীগ নামধারী একদল যুবক এই হামলা করেছে। হামলার পর তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার অপসারণ দাবি করে বিক্ষোভ মিছিল করে এবং উপজেলা চত্বরে কয়েকটি সরকারি অফিসের দরজা-জানালা ভাংচুর করে।
দিনাজপুর জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী ঘটনা জানান, আহত উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফরহাদ হোসেনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে অতিরিক্ত জেলা প্রশাসক আবু রায়হান মিয়াকে নবাবগঞ্জে পাঠানো হয়েছে।
নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের অফিস সুপার আব্দুর রহমান জানান, বেলা ১টার দিকে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু শ্লোগান দিয়ে একদল যুবক লাঠি-সোঠা নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। এক পর্যায়ে হামলাকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফরহাদ হোসেনকে মারপিট করে গুরুতর আহত করে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ