• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

অনার্স ও ডিগ্রি পরীক্ষা ফেব্রুয়ারিতে

Uniঢাকা : আগামী বছরের ফেব্রুয়ারি মাসে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৩-১৪ শিক্ষাবর্ষে অনার্স ও ডিগ্রি (পাস) কোর্সের শিক্ষার্থীদের প্রথম বর্ষ অনার্স এবং প্রথম বর্ষ ডিগ্রি (পাস) পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে পূর্ব ঘোষণা অনুযায়ী সংশ্লিষ্ট সব কলেজের অধ্যক্ষ, শিক্ষক ও শিক্ষার্থীদের নির্ধারিত সময়ে পরীক্ষায় অংশগ্রহণের যাবতীয় পূর্ব প্রস্তুতি গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।

বিশেষ করে, কলেজ পর্যায়ের পরীক্ষাগুলো এর পূর্বে সম্পন্ন করতে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

সেশনজট নিরসনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গৃহীত পদক্ষেপের অংশ হিসেবে ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বর্ষের সম্মান এবং তিন বছরের ডিগ্রি (পাস) পরীক্ষা অনুষ্ঠানের তারিখ তথা একাডেমিক ক্যালেন্ডার এর আগে প্রকাশ করে বিশ্ববিদ্যালয়।

আগামী ফেব্রুয়ারিতেই পরীক্ষা গ্রহণের যাবতীয় প্রস্তুতি চলছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ