• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

বাংলাদেশী যুবতীকে ফেরত দিয়েছে বিএসএফ

BSFচুয়াডাঙ্গা : ভারতে পাচার হওয়া হিরা আক্তার (১৮) নামে এক বাংলাদেশী যুবতীকে ফেরত দিয়েছে বিএসএফ। বৃহস্পতিবার দুপুর ২টায় তাকে ফেরত দেয়া হয়।

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা জয়নগর সীমান্তে দু’দেশের সীমান্তরক্ষীদের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে পাচার হওয়া ওই যুবতীকে বিএসএফ বিজিবির কাছে ফেরত দেয়। ফেরত আসা হিরা আক্তার ঢাকার নারায়ণগঞ্জ জেলার নিতাইগঞ্জ উপজেলার ঋষিপাড়া গ্রামের রমজান আলীর মেয়ে।

বিজিবি জানায়, বিগত ৭ বছর আগে হিরা আক্তারকে ঢাকা বসুন্ধরা এলাকায় জনৈক এক ব্যক্তির বাড়িতে কাজে পাঠায় তার পরিবার। সেখান থেকে কৌশলে ভাল চাকুরীর প্রলোভন দেখিয়ে জীবননগর সীমান্ত দিয়ে ভারতে পাচার করে নিয়ে যায় পাচারকারীরা। পাচারের ২দিন পর নদীয়া জেলার চাপড়া থানার বাসিন্দারা পাচারকারীদের হাত থেকে তাকে উদ্ধার করে চাপড়া থানায় সোপর্দ করে। এরপর থানা পুলিশ তাকে কৃষ্ণনগর সেফ হোমে স্থানান্তর করে। পরবর্তীতে পাচার হওয়া হিরা আক্তারের মায়ের অভিযোগের ভিত্তিতে দু’দেশের হাই কমিশনার পর্যায়ে যোগাযোগ হলে বৃহস্পতিবার দুপুরে তাকে ফেরত দেওয়া হয়।

পতাকা বৈঠকে উপস্থিত ছিলেন, দর্শনা বিজিবি ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার খোরশেদ আলম ও বিএসএফএর গেদে কোম্পানী কমান্ডার ইন্সপেক্টর জগদীয় প্রসাদ এবং উভয় দেশের ইমিগ্রেশন কর্মকর্তাবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ