খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ খানসামা উপজেলার নেতৃবৃন্দ ও বাংলাদেশ পূজা উৎযাপন পরিষদের নেতৃবৃন্দ দুই দিন ব্যাপি খানসামা উপজেলার ১০৮ টি পূজা মন্ডপে শতাধিক মোটর সাইকেল বহর নিয়ে পরিদর্শন করেন। পূজা মন্ডপ গুলিতে ভক্ত বৃন্দের উৎসাহ উদ্দীপনা আনন্দময় পরিবেশ লক্ষণীয়। মন্ডপ পরিদর্শনে খানসামা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রভাষক মো: সাইফুল ইসলাম, খানসামা পূজা উৎযাপন পরিষদের সভাপতি বাবু দেবেন্দ্র নাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক বাবু জিতেন্দ্র নাথ রায়, আওয়ামী লীগ নেতা সচিন্দ্র নাথ রায়, চিরঞ্জন রায়, আলমউদ্দিন, নূরুল ইসলাম, মোজাফ্ফর রহমান, বাবলু রহমান, সবুজ, আঃ জালেক, নূর আলম মেম্বার, আমজাদ হোসেন, দেওয়ান আক্তার জামান, ছাদেকুল ইসলাম, মোকছেদার রহমান , ওবাইদুর রহমান, মকলেছুর রহমান, ছাত্রলীগ নেতা রাকেশ গুহ, রায়হান, সৈকত প্রমুখ।
খানসামা শারদীয় দুর্গোৎসবে সনাতন হিন্দু ধর্মাবলম্বী সকল ভক্ত বৃন্দকে মাননীয় পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি শুভেচ্ছা জানিয়েছেন।