খেলাধুলা ডেস্ক : চোটের জন্য ইতোমধ্যেই চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি থেকে ছিটকে গিয়েছেন রোহিত শর্মা৷ এবার ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও একদিনের সিরিজ থেকে বাদ পড়লেন ডানহাতি এই ভারতীয় ওপেনার৷
তবে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজে দলে ফিরতে পারেন তিনি৷ আঙুল এবং কাঁধে চোটের জন্য আপাতত চার সপ্তাহ মাঠের বাইরে কাটাতে হবে রোহিতকে৷এখন বেঙ্গালুরুতে বোর্ড’র চিকিৎসকরা দেখছেন রোহিতকে৷
রোহিত না থাকায় গেইলদের বিরুদ্ধে ভারতের হয়ে শিখর ধাওয়ানের সঙ্গে ব্যাট হাতে ওপেন করবেন অজিঙ্কা রাহানে৷ ব্যাক-আপ ওপেনার হিসেবে দলে থাকবেন মুরলি বিজয়৷ -ওয়েবসাইট