• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কারিগরি শিক্ষকসহ ৪২০ জনকে প্রশিক্ষণ দেবে সিঙ্গাপুর

Kariঢাকা : কারিগরি শিক্ষকসহ ৪২০ জনকে প্রশিক্ষণ দেবে সিঙ্গাপুর সরকার। শুক্রবার সিঙ্গাপুরে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের উপস্থিতিতে বাংলাদেশের শিক্ষাখাতের স্টেপ প্রকল্প ও সিঙ্গাপুরের নানইয়াং পলিটেকনিক ইন্টারন্যাশনাল’র মধ্যে এক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

স্বারক চুক্তিতে স্ব স্ব পক্ষে কারিগরি অধিদফতরের মহাপরিচালক শাহজাহান মিয়া এবং নানইয়াং পলিটেকনিক ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও সিইও লি চেং টন স্বাক্ষর করেন।

চুক্তি মোতাবেক সিঙ্গাপুর সরকার বাংলদেশের কারিগরি শিক্ষার ৪২০ জন শিক্ষক, অধ্যক্ষ-উপাধ্যক্ষ ও কর্মকর্তাকে যুগোপযোগী আধুনিক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেবে। এর মধ্যে ২৪০ জন পলিটেকনিক শিক্ষক, ১৬০ জন অধ্যক্ষ-উপাধ্যক্ষ ও ২০ জন সংশ্লিষ্ট কর্মকর্তা থাকবেন। প্রতি ব্যাচে ২০ করে তিন সপ্তাহের প্রশিক্ষণ দেয়া হবে। ২০১৬ সালের মধ্যে এসব প্রশিক্ষণ শেষ করা হবে।

এছাড়াও শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বিগত সাড়ে ছয় বছরে বাংলাদেশের শিক্ষাখাতের অগ্রগতি তুলে ধরে উচ্চশিক্ষা খাতের উন্নয়ন ও গবেষণা বিষয়ে সিঙ্গাপুর সরকারের সহযোগিতা কামনা করেন। জবাবে সিঙ্গাপুর সরকার থেকে সম্ভাব্য সকল সহযোগিতার আশ্বাস দেয়া হয়।

শিক্ষামন্ত্রীর নেতৃত্বে প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন- শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এএস মাহমুদ, কারিগরি শিক্ষা অধিদফতরের মহাপরিচালক শাহজাহান মিয়া, স্টেপ প্রকল্পের প্রকল্প পরিচালক জি এম জহিরুল আলম প্রমুখ।

এ সময় সিঙ্গাপুরের বাংলাদেশি রাষ্ট্রদূত মাহবুবুজ্জমান উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ