আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে ইউরোপীয় দেশ সুইডেন। শুক্রবার দেশটির প্রধানমন্ত্রী স্টেফান লফভেন এ ঘোষণা দেন।
বিবিসি অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
সুইডেনের নবনির্বাচিত প্রধানমন্ত্রী স্টেফান তাদের পার্লামেন্টে দেওয়ার তার প্রথম ভাষণে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে মর্যাদা দেওয়ার কথা বলেন। তিনি বলেন, ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে বিবদমান সংঘর্ষ ‘দুই রাষ্ট্রের অস্তিত্বের’ ভিত্তিতে কেবল সমাধান করা সম্ভব।
দুই দেশের সমস্য সমাধানে আন্তর্জাতিক আইন অনুসারে মধ্যস্থতা করা উচিত। অর্থাৎ রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ককে বোঝাতে চেয়েছেন তিনি। এ জন্য ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে চায় সুইডেন- জানান স্টেফানো।
উৎসঃ বিবিসি