• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আওয়ামী লীগের নেতা-মন্ত্রীরা কে কোথায় ঈদ করছেন

Awamili Flagঢাকা: আওয়ামী লীগের অধিকাংশ নেতা-মন্ত্রীরা এবার ঈদ করছেন নিজ নিজ এলাকায়। যারা ঢাকায় ঈদে থাকবেন তারাও আগে বা পরে নির্বাচনী এলাকায় গিয়ে বিভিন্ন কর্মসূচি পালনের পাশাপাশি নেতাকর্মী ও জনগণের সঙ্গে সাক্ষাৎ করে আসবেন। ইতিমধ্যে অনেকে তাদের এলাকায় চলেও গেছেন। তবে মন্ত্রীদের বেশ কয়েকজন ঈদ উদযাপন করবেন দেশের বাইরে।

প্রতিবারের মতো এবারো কোনো আড়ম্বর ছাড়াই সাদামাটাভাবে ঈদ উদযাপন করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঈদের দিন সরকারি বাসভবন গণভবনে থাকবেন তিনি। সকাল সাড়ে নয়টায় গণভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। প্রধানমন্ত্রী সকাল ১০টায় বিচারপতি ও কূটনীতিকদেও সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন।

স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রী আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম ঈদ করবেন ঢাকায়। সংসদ উপনেতা ও আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী নেতা-কর্মীদের সঙ্গে নিজ এলাকা ফরিদপুরে ঈদ করবেন। তিনি রোববার এলাকায় যাবেন।

শিল্পমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু অন্যান্য বারের মতো এবারো এলাকায় ঈদ করবেন। বাণিজ্যমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য তোফায়েল আহমেদ ঈদ করবেন তার নির্বাচনী এলাকা ভোলায়। তিনি শনিবার সকালে তার নির্বাচনী এলাকা ভোলায় গেছেন।

আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী ঈদ করবেন ঢাকায়।

স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম ঢাকায় ঈদ করবেন। তবে তিনি ঈদের দিনই সিরাজগঞ্জের কাজিপুরে নিজ নির্বাচনী এলাকায় যাবেন।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ রাষ্ট্রীয় সফরে অস্ট্রেলিয়ায় রয়েছেন। আগামী রোববার তার দেশে ফেরার কথা। তিনি ঢাকায় ঈদ করবেন বলে জানা গেছে।

সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর ইতিমধ্যে তার নির্বাচনী এলাকা নীলফামারী চলে গেছেন। তিনি সেখানেই ঈদ করবেন। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ঈদ করবেন ঢাকায় তার এলাকতেই।

সমাজকল্যাণমন্ত্রী মহসিন আলী ঈদ করবেন সিলেটে তার নির্বাচনী এলাকায়। পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল (লোটাস কামাল) ঈদ করবেন কুমিল্লায় তার এলাকায়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম নির্বাচনী এলাকা ঘুরে এসে ঢাকায় ঈদ করবেন।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নূহ উল আলম লেনিন ঢাকায় ঈদ করবেন। দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ ঈদ করবেন কুষ্টিয়ার নিজ এলাকায়। হানিফ ২ অক্টোবর থেকে কুষ্টিয়ায় রয়েছেন। ১০ অক্টোবর ঢাকায় ফিরবেন।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আমেরিকায় আছেন। তিনি সেখানেই ঈদ করবেন। আগামী ১৭ অক্টোবর তার দেশে ফেরার কথা রয়েছে। বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু রাষ্ট্রীয় সফরে আমেরিকা আছেন। তিনি ঈদেও পরদিন আগামী ৭ অক্টোবর দেশে ফিরবেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার পারিবারিক সফরে আমেরিকায় রয়েছেন। তিনি সেখানেই ঈদ করবেন। আগামী ১৭ অক্টোবর তার দেশে ফেরার কথা রয়েছে।

এদিকে হজ্জ পালনের উদ্দেশে তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, পররাষ্ট্রমন্ত্রী এইচ এম মাহমুদ আলী, ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপণা মন্ত্রী ও ঢাকা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া সৌদি আরব রয়েছেন।

এর বাইরে বেশিভাগ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও সংসদ সদস্যরা নিজ নিজ এলাকায় ঈদ করছেন। ঈদ উপলক্ষে তারা গণসংযোগ ও নেতা-কর্মীদের সঙ্গে সর্ম্পক জোরদার করতে কাজ করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ