• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

প্রেমে পড়ুন বেশি বয়সে

image_95598_0লাইফস্টাইল ডেস্ক: প্রথম প্রেম জীবনে একটু তাড়াতাড়িই এন্ট্রি নেয়৷ অবশ্য এর কারণও আছে অনেক৷  কম বয়সে মনের আবেগ থাকে অনেকবেশি৷  মন থাকে অস্থির৷  কম বয়সে জীবনে অনেকটা রূপকথার গল্পের মত হয়৷ কিন্তু, অতিরিক্ত আবেগ ও মনের অস্থিরতার কারণে বেশিরভাগ ক্ষেত্রেই কম বয়সের প্রেম বেশিদিন টেকে না৷ সেই কারণেই কম বয়সের প্রেমের তুলনায় বেশি বয়সের প্রেম অনেক বেশি দীর্ঘস্থায়ী হয়৷

কারণ বয়স বাড়লে, সম্পর্কের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও একে অপরকে ভালোভাবে বোঝার মতো ক্ষমতা তৈরি হয়৷ ফলে, প্রেমের সম্পর্ক অনেক বেশি মজবুত ও সুন্দর হয়৷ তাই জেনে নিন বেশি বয়সে প্রেমের কিছু ভালো দিক৷

কম বয়সে প্রেমে পড়ার চাইতে বেশি বয়সে প্রেমের সম্পর্কে আবদ্ধ হওয়া ভালো৷ কারণ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আপনার মন অনেক বেশি পরিণত হয়৷ এতে সম্পর্ক টিকিয়ে রাখা অনেক বেশি সহজ হয়৷ ছোটবেলায় যে ভুলগুলি আপনি করেছিলেন বয়সের বৃদ্ধির সঙ্গে আপনি সেগুলি বুঝতে পারেন, ফলে এক্ষেত্রে সম্পর্ক অনেক বেশি মজবুত হয়৷

কম বয়সে যেহেতু আবেগ অনেক বেশি থাকে, ফলে বেশিভাগ ক্ষেত্রেই অনেকে ভুল মানুষকে বেছে নেন৷ কম বয়সে প্রায় কেউই ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেন না৷ কিন্তু বেশি বয়সে প্রেমে পড়ার  ক্ষেত্রে মন যেহেতু অনেক পরিপূর্ণ, ফলে সকলেই একটু ভেবে-চিন্তে পদক্ষেপ নেন৷ তাই, এক্ষেত্রে ভুল মানুষ নির্বাচন করার সম্ভাবনা অনেকটাই কম থাকে৷

বয়স বেশি হওয়ার ফলে পরিবারের তরফ থেকে বিয়ের জন্য চাপ দেওয়া হয়৷ তাই এই বয়সে এসে যদি কেউ প্রেমে পড়েন, তবে জেনে রাখবেন তিনি বিয়ের জন্যই প্রেম করছেন৷ বেশি বয়সে তিনি যে মানুষকে ভালোবাসবেন, অবশ্যই তার সঙ্গেই একসঙ্গে সংসার করার স্বপ্ন দেখবেন৷ ফলে, সম্পর্ক অনেক মজবুত ও সুন্দর হবে৷ এর সঙ্গে দু’জনে মিলে ভবিষ্যৎ গুছিয়ে নেওয়াও সহজ হয়৷

প্রেম মানেই ঝগড়া৷ কম বয়সে প্রেমে সামান্য মনমালিন্য অনেক বড় আকার ধারণ করে৷ অনেকই আবেগের বশবর্তী হয়ে হাত কাটা বা ঘুমের ওষুধ খাওয়ার মত ভুল কাজগুলি করে ফেলেন৷ অনেক ক্ষেত্রে আবার সম্পর্ক ভেঙে যাওয়ার মত ঘটনাও ঘটতে পারে৷ কিন্তু বেশি বয়সে প্রেম করলে যেকোন ঝগড়া সহজেই মানিয়ে নেওয়া যায়৷ এই সময় তারা অনেক বেশি মাথা ঠান্ডা রেখে চলতে পারেন৷ এছাড়াও বেশি বয়সে ছোটখাট বিষয় নিয়ে সেভাবে ঝগড়া হয় না৷ ফলে সম্পর্ক অনেক বেশি সহজ থাকে৷

বেশি বয়সের প্রেমে সম্পর্ক অনেক বেশি মজবুত থাকে৷ ছোট বয়সের প্রেম ভুল সিদ্ধান্তের ফলে ভেঙে গেলেও, বেশি বয়সে এসে এমন সম্ভাবনা থাকে না৷ বেশি বয়সে একে অপরকে বুঝে চলা অনেক বেশি সহজ হয়৷ তাই, দু’জনের পারস্পরিক বন্ধন অনেক বেশি শক্তিশালী হয়৷- ওয়েবসাইট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ