• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বিএনপি নেতৃত্বহীন একটি দল- এরশাদ

Arsadমিটুল চৌধুরী, সিসি নিউজ : লতিফ সিদ্দিকীকে মুরদাত আখ্যায়িত করে তার ফাঁসি দাবি করলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ। রোববার দুপুরে নীলফামারীর জলঢাকা উপজেলা পরিষদ হলরুমে উপজেলা জাতীয় পার্টির এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান। তিনি বলেন, বিএনপি বর্তমানে নেতৃত্বশূন্য হয়ে পড়েছে। লতিফ সিদ্দিকীকে ইঙ্গিত করে তিনি বলেন, আওয়ামী লীগের একজন মন্ত্রী ইসলাম বিরোধী বক্তব্য দিলো অথচ বিএনপি এ বিষয়ে এখনো কোন বক্তব্য দিলোনা। লতিফ সিদ্দিকী একজন মুরদাত, তার ফাঁসি দিতে হবে।
এ সময় এরশাদ আরো বলেন, জেলা, উপজেলা, সার্কিট হাউজ, যমুনা সেতু, তিস্তা ব্রীজ আমি করেছি দেশের উন্নয়নের জন্য। জাতীয় পার্টির মন্ত্রীরা দুর্নীতি করেন নি মন্তব্য করে তিনি আরও বলেন, সাবেক বাণিজ্য মন্ত্রী জিএম কাদেরের (আমার ছোট ভাই) বাজার খরচের টাকা এখন আমাকে দিতে হয় অথচ ইচ্ছে করলে সে টাকার পাহাড় বানাতে পারতো। এরশাদ আগামী নির্বাচনে নীলফামারী-০৩ আসনে জিএম কাদেরকে পরিচয় করে দিয়ে তাকে সহযোগীতা করতে স্থানীয় নেতা কর্মীদের প্রতি আহবান জানান।
একই অনুষ্ঠানে সাবেক মন্ত্রী জিএম কাদের বলেন, নানা সংকটের মধ্যে ফেলে জাতীয় পার্টির অস্তিত্ব বিলিন করার চেষ্টা করা হয়েছে কিন্তু পারেন নি কেউ। সকল যড়যন্ত্র মোকাবেলা করে দলকে সুসংগঠিত করতে নেতাকর্মীদের প্রতি আহবান জানান তিনি।
দেশে অনিয়শ্চয়তার কথা উল্লেখ করে জিএম কাদের আরও বলেন, নির্বাচন হয়েছে, জাতীয় পার্টি প্রধান বিরোধী দল হিসেবে রয়েছে সে হিসেবে আমাদের গুরুত্ব রয়েছে। আমরা এখন দাড়াতে চাই, যে কোন পরিস্থিতি মোকাবেলায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
জলঢাকা পৌরসভা মেয়র ও উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক ইলিয়াস হোসেন বাবলুর সভাপতিত্বে বিরোধী দলীয় হুইপ শওকত চৌধুরী, জেলা জাতীয় পার্টির আহবায়ক মাহবুব আলী বুলু, জাপা জেলা যুগ্ম আহবায়ক সাজ্জাদ পারভেজ ও উপজেলা জাতীয় পার্টির আহবায়ক আব্দুল কাদের বুলু চৌধুরী উপস্থিত ছিলেন কর্মী সভায়। এর আগে রংপুর থেকে আসার পথে কিশোরগঞ্জের মাগুড়ায় পথসভা তিনি বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ