• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

যাত্রীদের দুর্ভোগ, আমি দুঃখিত: সেতুমন্ত্রী

Kader--20140625152014ঢাকা: যাত্রী দুর্ভোগের কথা স্বীকার করে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, “ঈদ-পূজাকে ঘিরে যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়েছে এটা সত্য। এজন্য আমি যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করছি। জনসাধারণের কাছে ক্ষমা চাইতে কোনো লজ্জা নাই। তবে আমরা যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করতে চেষ্টা করেছি।”

রোববার সকাল সাড়ে ১১টায় রাজধানীর গাবতলী বাস টার্মিনালে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

কাদের বলেন, “বাজারগুলোতে চাঁদাবাজি হয়েছে এ অভিযোগ আংশিক সত্য, অনেক জায়গায় হাটে চাঁদাবাজি না হলেও রাস্তায় পশুবাহী ট্রাকে চাঁদা আদায় করা হয়েছে।”

ভাড়া বেশি আদায়ের ব্যাপারে মন্ত্রী বলেন, “বাস টার্মিনালগুলোতে ভাড়া বেশি না নিলেও রাস্তায় যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া আদায় করা হয়েছে। এতে যাত্রীদের বেশি ভাড়া দিতে হয়েছে।”

ওবায়দুল কাদের বলেন, “এবার ঈদ ও পূজা এক সঙ্গে হওয়ায় পরিস্থিতি সামাল দেয়া খুব চ্যালেঞ্জিং ছিল। তার পরও প্রশাসন তিন ভাগে ভাগ হয়ে এ পরিস্থিতি সামাল দিয়েছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ