• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

৮ অক্টোবর আংশিক চন্দ্রগ্রহণ

image_100996_0ঢাকা: আগামী ৮ অক্টোবর আংশিক চন্দ্রগ্রহণ ঘটবে। বাংলাদেশের  সব জায়গা থেকে এই চন্দ্রগ্রহণ  দেখা যাবে।  সন্ধ্যা ছয়টা ২৮ মিনিটে  চন্দ্রগ্রহণ শুরু হবে। রাত নয়টা ৩৩ মিনিটে গ্রহণের উপচ্ছায়া পর্যায় শেষ হবে।

রোববার বিজ্ঞানসংগঠন অনুসন্ধিৎসু  চক্রের সভাপতি আমানুল ইসলামের স্বাক্ষরে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অনিসন্ধিৎসু জানায়, বাংলাদেশে আংশিক চন্দ্রগ্রহণ সংঘটিত হলেও প্রশান্ত মহাসাগরের ওপরে অবস্থিত সব স্থলভাগ থেকে পূর্ণ চন্দ্রগ্রহণ দেখা যাবে।

অনুসন্ধিৎসু চক্রের জ্যোতির্বিজ্ঞান বিভাগের সভাপতি মো. শাহজাহান মৃধা বেনু জানান, গ্রহণ চলাকালে চাঁদকে অনেকটা তামাটে বা লালচে চাকতির মতো মনে হবে।

অনুসন্ধিৎসু  চক্রের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,  চন্দ্রগ্রহণ খালি চোখে দেখা ক্ষতিকর নয়। তবে পরিষ্কার তথা ভালোভাবে দেখতে  বাইনোকুলার বা টেলিস্কোপ ব্যবহার করা যেতে পারে। চন্দ্রগ্রহণের ছবি তোলা যাবে যেকোনো জুম-লেন্স ক্যামেরা দিয়ে।

৮ অক্টোবরের চন্দ্রগ্রহণ পর্যবেক্ষণের প্রস্তুতি নিয়েছে এই বিজ্ঞান সংগঠনটি। তাদের কেন্দ্রীয় ও বৈজ্ঞানিক পর্যবেক্ষণ ক্যাম্পটি অনুষ্ঠিত হবে ঢাকার কমলাপুর বীরশ্রেষ্ঠ মোস্তাফা কামাল স্টেডিয়ামে। ক্যাম্প শুরু হবে বিকাল ৫টা ৩০ মিনিটে। গ্রহণ শেষ হওয়া পর্যন্ত পর্যবেক্ষণ ক্যাম্প সবার জন্য উন্মুক্ত থাকবে।  ঢাকার বাইরে ঠাকুরগাঁও জিলা স্কুল মাঠে টেলিস্কোপের মাধ্যমে পর্যবেক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ থেকে পরবর্তী পূর্ণ চন্দ্রগ্রহণ  ২০১৮ সালের ২৭ জুলাই দেখা যাবে বরে অনুসন্ধিৎসু জানায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ