• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সিরাজগঞ্জের এমপি ইসহাক হোসেন আর নেই

ishak hossain talukdar_53847সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য আলহাজ ইসহাক হোসেন তালুকদার হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর। তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সোমবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে রায়গঞ্জ থেকে বগুড়ায় নেওয়ার পথে শেরপুর এলাকায় তার মৃত্যু হয়।

ইসহাক হোসেন তালুকদারের ব্যক্তিগত সহকারী মো. মাসুদ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য ইসহাক হোসেন তালুকদার দীর্ঘদিন ধরে হৃদরোগ ও শ্বাসকষ্টে ভুগছিলেন। হঠাৎ করে সোমবার দুপুরে তার শ্বাসকষ্ট বেড়ে যায়।এক পর্যায়ে সন্ধ্যায় সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নিজ বাসভবন থেকে তাকে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বগুড়ার শেরপুরে তার মৃত্যু হয়।

এদিকে, ইসহাক হোসেন তালুকদার এমপি’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত মুন্না।

উল্লেখ্য ইসহাক হোসেন তালুকদার ২০০৮ ও ২০১৪ সালে আওয়ামী লীগের মনোনয়নে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। –


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ