• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ভয় দেখাতেই আন্দোলনের হুমকি বিএনপির: এরশাদ

image_101065_0রংপুর: জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, “আর আন্দোলনের হুমকি দিয়ে ফায়দা লুটতে পারবে না। মানুষ জানে তারা কোনো ইস্যুতেই আন্দোলন করতে পারেনি। শক্তি না থাকলে কি আন্দোলন করা যায়? বিএনপির সেই শক্তি আজ নেই। তাই তারা শুধু মানুষকে ভয়ভীতি দেখানো জন্য আন্দোলনের হুমকি দেয়।”

সোমবার সকালে রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে ঈদুল আজহার প্রধান জামাতে নামাজ আদায় শেষে শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এরশাদ বলেন,  “বিএনপি এখন আর বৃহৎ দল নয়। তাই সরকারের সঙ্গে সংলাপ না হলে বিএনপি কিছুই করতে পারবে না।”

রংপুর জেলা ও মহানগর জাতীয় পার্টির নতুন কমিটি নিয়ে চলমান সমস্যা দ্রুত সমাধান হবে বলে জানান জাপা চেয়ারম্যান।

সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনময়কালে এরশাদের ছোট ভাই সাবেক বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের, জেলা জাতীয় পার্টির নবগঠিত কমিটির আহ্বায়ক ও সাবেক এমপি মোফাজ্জল হোসেন মাস্টার, সদস্য সচিব ও সাবেক এমপি এইচ এম শাহরিয়ার আসিফ, মহানগনের আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব এসএম ইয়াসিরসহ জেলা ও মহানগরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নামাজ শেষে ঈদগাহ মাঠ থেকে মুন্সিপাড়া কবরস্থানে যান এরশাদ। সেখানে তার মা-বাবা-ভাইসহ পরিবার পরিজনের কবর জিয়ারত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ