সিসি ডেস্ক: সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে ২০১৫ সালের ডিসেম্বর থেকে ই-টেন্ডার ব্যবস্থা চালু করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক (বিবি)।
বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংক এক নির্দেশে বলেছে, পরিবেশ বান্ধব নীতিমালার আওতায় অভ্যন্তরীণ পরিবেশ ব্যবস্থাপনা উন্নয়নের জন্য এ উদ্যোগ নিচ্ছে।
বাংলাদেশ ব্যাংক বলেছে, সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে সব ধরনের কার্যক্রম ওয়েব ভিত্তিক ই-টেন্ডারিং এর আওতায় সম্পাদন করতে হবে। এতে বলা হয়, ক্রয় প্রক্রিয়া ত্বরান্বিত করা ছাড়াও স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়ানো এবং দক্ষতা বাড়ানোর লক্ষ্যে ই-টেন্ডারিং চালু করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক ২০১০ সালের মে মাস থেকে নিজস্ব প্রক্রিয়ায় ই-টেন্ডার ব্যবস্থা চালু করেছে।
ই-টেন্ডার ব্যবস্থা প্রক্রিয়া চালু হলে এটি কাগজ ভিত্তিক পুরোনো টেন্ডার নিয়ে যে বাইরের প্রভাবের ব্যাপার ঘটে তা থেকে মুক্ত থাকবে। ই-টেন্ডারের ফলে স্থানীয় ও আন্তর্জাতিক উভয় ক্ষেত্রে নিলাম প্রক্রিয়ায় অংশগ্রহণ সহজ হবে।