• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

টাঙ্গাইলে একই পরিবারের চারজনকে পুড়িয়ে হত্যা

93558_1সিসি ডেস্ক : বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় টাঙ্গাইলের মির্জাপুরে একই পরিবারের চারজনকে ঘরে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার ভোরে উপজেলার সোহাগপাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। নিহতদের লাশ ময়না তদন্তের জন্য মির্জাপুর কুমুদিনী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহতরা হলেন সোহাগপাড়া এলাকার প্রবাসী মজিবর রহমানের স্ত্রী হাসনা বেগম (৩০) ও তার তিন মেয়ে মরিয়ম (১৪), মিলি (৪) ও মিম (৬)।

টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) পঙ্কজ চন্দ্র রায় জানান, “নিহত চারজন যে ঘরে ঘুমিয়েছিল সেখানে সোমবার দিবাগত রাত তিনটার পরে কোন এক সময়ে জানালা দিয়ে ঘরের ভিতরে পেট্রোল ঢেলে দুর্বৃত্তরা আগুন দেয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে উদ্ধারের আগেই আগুনে পুড়ে চারজনের মৃত্যু হয়।”

তিনি বলেন, “প্রতিবেশী বাহারউদ্দিনের ছেলে জাহাঙ্গীর আলম দীর্ঘদিন ধরে মজিবরের বড় মেয়ে মরিয়মকে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিলেন। ওই প্রস্তাবে রাজি না হওয়ায় জাহাঙ্গীরের পরিবারের লোকজন এ আগুন লাগিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।”

এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে একজন রিকশাচালক আলী হোসেন। তিনি ২০০ টাকার বিনিময়ে রাতে দুই কন্টেইনার পেট্রোল জাহাঙ্গীরের বাড়িতে পৌঁছে দেন বলে জানায় পুলিশ। পরে তাকে জিজ্ঞাসাবাদ করে আরো দুইজনকে আটক করা হয়েছে।

ঘটনাস্থল থেকে পেট্রোলের দুটি কন্টেইনার উদ্ধার করা হয়েছে। ঘটনার পর থেকে জাহাঙ্গীরের বাড়ির সবাই পলাতক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ