ঢাকা: ঈদ ও পূজায় সকল বাণ্যিজিক ব্যাংক বন্ধ থাকলেও স্বাভাবিক রয়েছে এসব ব্যাংকের এটিএম বুথের অর্থের সরবরাহ। অন্যান্যবার বুথ থেকে টাকা পেতে ভোগান্তিতে পড়তে হলেও এবার ঈদের আগের দিন রাজধানীর বিভিন্ন ব্যাংকের এটিএম বুথ থেকে স্বাভাবিকভাবে টাকা তুলতে পেরেছেন গ্রাহকরা।
গ্রাহকদের সুবিধার্থে প্রতিটি ব্যাংকের বুথে প্রয়োজনীয় অর্থের সরবরাহ ঠিক রাখতে বিশেষ ব্যবস্থা নিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।
এর আগে গত বুধবার ছুটিকালীন সময় জনসাধারণের নিরবচ্ছিন্ন আর্থিক লেনদেনের স্বার্থে এটিএম বুথগুলোতে পর্যাপ্ত টাকা সরবরাহের নির্দেশ দেয় বাংলাদেশ ব্যাংক।
এছাড়া এটিএম বুথের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও নির্দেশনা দেয়া হয়। সে কারণে এবার ভোগান্তি কিছুটা কম হচ্ছে বলে মনে করছেন বিভিন্ন ব্যাংকের সাধারণ গ্রাহকরা।