• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ঈদের রান্না

74809_satrong-3আফরোজা খানম মুক্তা: কোরবানির ঈদ এলেই ভোজনরসিকেরা আয়োজন করেন নানা রকমের গোশতের পদ। ঈদের দিন রান্না করুন গোশতের মজাদার খাবার। রেসিপি দিয়েছেন আফরোজা খানম মুক্তা

গরুর গোশতের মাখানো ভুনা
উপকরণ : গোশত এক কেজি, পেঁয়াজ কুচি এক কাপ, আদা ও রসুন বাটা দুই টেবিল চামচ, হলুদ বাটা এক চা চামচ, মরিচ বাটা দেড় চামচ, ধনে বাটা এক চা চামচ, এলাচ ও দারুচিনি তিন-চার পিস করে, তেজপাতা দু-একটা, তেল আধা কাপ, টকদই পৌনে এক কাপ, লবণ পরিমাণ মতো, পেঁয়াজ বেরেস্তা আধা কাপ, কাঁচামরিচ ফালি ৮-১০ পিস। প্রণালী : প্রথমে গোশত টুকরো করে ধুয়ে নিন। কাঁচামরিচ, পেঁয়াজ বেরেস্তা ছাড়া সব উপকরণ দিয়ে গোশত একসাথে মেখে নিন পরে হাঁড়ি চুলায় বসাতে হবে। গোশত কষানো হয়ে এলে অল্প পানি দিয়ে ঢেকে দিতে হবে। গোশত সেদ্ধ হয়ে যাওয়ার পর অল্প আঁচে কিছুক্ষণ রাখুন। এর মাঝে কাঁচামরিচ ও বেরেস্তা ছড়িয়ে ১০-১৫ মিনিট ঢেকে রেখে পরিবেশন করুন।

শাহী রেজালা
উপকরণ : খাসির গোশত এক কেজি, আদা ও রসুন বাটা দুই টেবিল চামচ, হলুদ বাটা আধা টেবিল চামচ, ধনে বাটা এক চা চামচ, পেঁয়াজ কুচি এক কাপ (বেরেস্তার জন্য), পোস্তাদানা বাটা দুই টেবিল চামচ, টক দই আধা কাপ, কাঁচামরিচ ২০-২৫টা, ঘি আধা কাপ, তেল আধা কাপ, মাওয়া দুই টেবিল চামচ, কেওড়া পানি এক টেবিল চামচ, কিশমিশ দুই টেবিল চামচ, লবণ স্বাদমতো। প্রণালী : তেল, ঘি, কাঁচামরিচ, কিশমিশ ও পেঁয়াজ কুচি ছাড়া বাকি সব মসলা দিয়ে গোশত মেখে ৫-৬ ঘণ্টা ফ্রিজে রেখে দিন।  হাঁড়িতে তেল ও ঘি দিয়ে পেঁয়াজ বেরেস্তা করে তুলে আলাদা করে রাখুন। এক টেবিল চামচ, চিনি দিয়ে বেরেস্তা ভেঙে আলাদা করে রাখুন। এবার তেলে মেরিনেট করে রাখা গোশত দিয়ে মাঝারি আঁচে কষাতে থাকুন। কষানো শেষ হলে দু-তিন কাপ পানি, কাঁচামরিচ, কিশমিশ দিয়ে সিদ্ধ না হওয়া পর্যন্ত অল্প আঁচে দমে রেখে রান্না করুন। সবশেষে বেরেস্তা দিয়ে আরো ৫ মিনিট রান্না করে নামিয়ে নিন।

বিফ ভিন্দালু
উপকরণ : পেঁয়াজ কুচি একটা, জিরা গুঁড়া এক চা চামচ, রসুন দুইটা, সিরকা সিকি কাপ, হলুদ গুঁড়া এক টেবিল চামচ, হাড়ছাড়া গোশত (টুকরা করা) এক কেজি, ধনে গুঁড়া এক টেবিল চামচ, মরিচ গুঁড়া চার চা চামচ, ঘি তিন টেবিল চামচ, সরিষা গুঁড়া এক টেবিল চামচ, পানি চার কাপ, কাঁচামরিচ ছয়-সাতটা, আদা এক চা চামচ, লবণ স্বাদ অনুসারে।
প্রণালী : পেঁয়াজ, আদা ও রসুন একসাথে বেটে মিশ্রণ তৈরি করুন। সব মসলা আলাদা বেটে পেঁয়াজের পেস্টের সাথে মিশিয়ে নিন। এর সাথে সিরকাও মিশিয়ে নিন। গোশত আগেই ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রাখুন। এবার একটা শুকনা কাপড় দিয়ে চেপে গোশতের পানি শুকিয়ে নিন। একটি বড় পাত্রে গোশত নিয়ে তাতে এই মিশ্রণ ঢালুন। ভালোভাবে মসলার সাথে গোশত মিশিয়ে নিন। দুই ঘণ্টা এভাবে মেরিনেট করে রাখুন। অন্য পাত্রে ঘি গরম করে তাতে গোশত ও সব মসলা ঢেলে দিয়ে রান্না করতে থাকুন। গোশত বাদামি হয়ে এলে এতে গরম পানি দিয়ে ঢেকে দিন। কাঁচামরিচ দিয়ে অল্প আঁচে রান্না করুন যতক্ষণ না গোশত সিদ্ধ হয়। সিদ্ধ হলে ঢাকনা সরিয়ে চড়া আঁচে আরো কিছুক্ষণ রান্না করুন। গরম গরম পরিবেশন করুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ