• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কক্সবাজারে ৪০ গরুর মাংস লুট

Lutকক্সবাজার: কক্সবাজারে ৪০টি গরুর মাংস লুট করেছে গ্রামবাসী। জঙ্গী অর্থায়নে এসব গরু কিনে তা অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের মধ্যে বিতরণ করা হচ্ছিল বলে অভিযোগ এনে এসব মাংস লুট করা হয়। শহরের সাহিত্যিকা পল্লি এলাকায় মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, সাহিত্যিকা পল্লি এলাকার আল ফারুক ইসলামী সেন্টার নামক প্রতিষ্ঠানসংলগ্ন মাঠে সকালে মাংস বিতরণ কর্মসূচির হাতে নেয়া হয়। স্থানীয় জামায়াত নেতা ওবায়দুল্লাহ বিন হাসান. বিএনপি নেতা আমান উল্লাহ বাহাদুর এবং রোহিঙ্গা নেতা আবু সিদ্দিক আরমানের ভায়রা আবদুর রহমান ৪০টি গরু জবাই করে রোহিঙ্গাসহ এলাকার জামায়াত ও বিএনপির কর্মীদের মধ্যে আগেই টোকেন দিয়ে মাংস বিতরণ করা হয়।

একপর্যায়ে এলাকার লোকজন যারা টোকেন পাননি তারা ক্ষুব্ধ  হয়ে হামলা চালায়। মাংস বিতরণ কর্মসূচিতে হামলার খবর পেয়ে কক্সবাজার সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে  আনে।

এ ব্যাপারে কক্সবাজার সদর মডেল থানার ওসি মাহফুজুর রহমান বলেন, “জঙ্গি অর্থায়নে গরুর মাংস বিতরণের খবর পেয়ে পুলিশ নিয়ে সাহিত্যিকা পল্লি এলাকায় গিয়ে দেখা যায় কিছু লোক মাংস লুট করে নিয়ে যাচ্ছে। এ সময় পুলিশ দেখে আয়োজকরা দ্রুত গা ঢাকা দেয়।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ