• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রাজশাহীতে মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

rajshahi-accident-2-daeth-pic-by-eliasarafat.-date-08.10রাজশাহী: শহরের নাককাটি কালিমন্দিরের সামনে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও চার জন।

নিহতরা হলেন, রাজশাহী মহানগরীর মহিষবাথান এলাকার আবুল কালাম আজাদের ছেলে রাসেল(২২) ও সাগরপাড়া এলাকার দেলোয়ার হোসেনের ছেলে রানা (২৩)।

মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে সিপাইতারা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- মহিষবাথান এলাকার আবুল কাশেমের ছেলে রাকিব (১৯) ও মিজানুর রহমানের ছেলে মুক্তাদির রহমান (২১), গৌহাঙ্গা কল্পনা সিনেমা হলের পাশে জিতু (২৭), ডিঙ্গাডোবা মিশনের গেইট এলাকার কবির হোসেনের ছেলে মাহফুজুর রহমান সজিব (২৪)। আহতদের সবাইকে রাজশাহী মেডিকেল কলেজ(রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে মুক্তাদির রহমান ও সজিবের অবস্থা আশঙ্কাজনক।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, ঘটনাস্থল থেকে মোটরসাইকেলগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ