• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

হিলিতে ২ বাংলাদেশীকে ফেরত দিয়েছে বিএসএফ

BSFদিনাজপুর প্রতিনিধি: অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে আটক ২ বাংলাদেশীকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হিলি সীমান্তের চেকপোস্ট এলাকা দিয়ে তাদের বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ।
ফেরত দেয়া ২ বাংলাদেশী হলেন-ঠাকুরগাঁও সদর উপজেলার পূর্ব বেগুনবাড়ি গ্রামের সুরেণ বর্মণের ছেলে সুদেব বর্মণ (২০) ও একই এলাকার মৃত কালা বর্মণের ছেলে স্বপন বর্মণ (২১)।
এর আগে সীমান্তের শূন্য রেখায় বিজিবি-বিএসএফ’র কোম্পানি কমান্ডার পর্যায়ে সংক্ষিপ্ত পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন ভারত হিলি বিএসএফ ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর দেবেন সিং এবং বিজিবির পক্ষে নেতৃত্ব দেন বিজিবি হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল হামিদ। বৈঠক শেষে বিএসএফ আটককৃতদের বিজিবির কাছে হস্তান্তর করে। এ সময় দু’দেশের সীমান্তরক্ষী বাহিনীর অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
ফেরত আসা বাংলাদেশীরা জানান, ঈদের সোমবার বিকেলে দালালের মাধ্যমে তারা হিলি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে। পরে ভারতের হিলি থেকে বালুরঘাট যাওয়ার পথে বিএসএফ ক্যাম্পের সামনে বাসের ভেতর থেকে তাদের আটক তাদের ক্যাম্পে নিয়ে যায়।
বিজিবি হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল হামিদ জানান, সন্ধ্যায় বিএসএফ আটককৃত ২ বাংলাদেশীকে হস্তান্তর করেছে। তাদের হাকিমপুর থানায় সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ