• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জলঢাকায় জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, গ্রেফতার ৩

Songorso-1সিসি নিউজ: নীলফামারীর জলঢাকায় জমিজমা নিয়ে বিরোধের জের ধরে সৃষ্ট দুই পক্ষের সংঘর্ষে আলমগীর হোসেন (৩৫) নামের এক ভ্যানচালক নিহত হয়েছে। এ সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক নারীসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বিকালে উপজেলার খুটামারা ইউনিয়নের টেঙ্গনমারী বাজার সংলগ্ন খালিশা খুটামারা সবুজপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত আলমগীর একই এলাকার খয়রাত হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্র জানায়, একই এলাকার মৃত. এছাহাক আলীর ছেলে জাহেদুল ইসলামের সাথে মৃত. শাহাবুদ্দিনের ছেলে রফিকুল ইসলামের সাথে জমির মালিকানা নিয়ে বিরোধ চলছে অনেক দিন ধরে। ঘটনার সময় জাহেদুল ইসলাম জমিতে বাঁশ কাটতে গেলে রফিকুল ইসলাম তাকে বাঁধা দেন। এতে উভয় পক্ষ্যের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষের সময় ভ্যান চালক আলমগীর হোসেন প্রতিপক্ষের ছুড়ির আঘাতে ঘটনাস্থলে নিহত হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে রফিকুল ইসলাম (৫৫) সালেহা বেগম (৩২) ও রজব আলী (১৮) নামে তিনজনকে গ্রেফতার করে।
জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান মনির জানান, সংঘর্ষের ঘটনায় জড়িত থাকায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এবং ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ