• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

উলিপুরে সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা নিহত

Accidentকুড়িগ্রাম: কুড়িগ্রামের উলিপুরে সড়ক দুর্ঘটনায় রুপালী ব্যাংকের এক মহিলা কর্মকর্তা নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো সাতজন।

বুধবার দুপুরে উলিপুরের হ্যালিপ্যাড এলাকায় এই হতাহতের ঘটনা ঘটে। নিহত রাজিয়া চিলমারী উপজেলা সদরের মুছা মিয়ার স্ত্রী।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বুধবার দুপুরে উলিপুর থেকে কুড়িগ্রাম যাওয়ার পথে হ্যালিপ্যাড এর সন্নিকটে একটি থ্রি হুইলার (জেএসএ) নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে কুড়িগ্রামে কর্মরত রুপালী ব্যাংক কুড়িগ্রাম শাখার কর্মকর্তা রাজিয়া সুলতানাসহ (২৭) আট যাত্রী আহত হন।

গুরুতর আহত রাজিয়া সুলতানাসহ আহতদের কুড়িগ্রাম সদর হাসপাতালে নেয়া হলে  চিকিৎসক রাজিয়াকে মৃত ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ