বিনোদন ডেস্ক: বছর খানেক ধরেই দেশ ছেড়ে আমেরিকায় বসবাস করছেন জনপ্রিয় মডেল-অভিনেত্রী মোনালিসা। বলা যায়, দেশের শোবিজ থেকে তার একরকম বিদায় ঘটেছে। তিনি এখন আমেরিকায় একটি চ্যানেলে চাকরি করছেন। নিইউয়র্কের ‘টাইম টেলভিশন’-এ ‘হেড অব প্রোগ্রাম এ্যা- ডিরেক্টর’ পদে যোগ দিয়েছেন। মোনালিসা তার ঘনিষ্টজনদের বলেছেন, ‘আমি মিডিয়ারই মানুষ। তাই টেলিভিশনের চাকরি উপভোগ করছি। এখানকার বাঙ্গালী দর্শকের জন্য নানা ধরনের অনুষ্ঠান নির্মাণ করেছি।’এদিকে গত বছর যুক্তরাষ্ট্র যাওার আগে মোনালিসা সাগর জাহানের নির্দেশনায় মোশাররফ করিমের বিপরীতে সিক্যুয়াল ড্রামা ‘সিকান্দার বক্স’ অভিনয় করেন।