• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে আগুনে দুটি দোকান পুড়ে ছাই

Agunসিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুরের চৌমুহনী বাজারে সৃষ্ট এক অগ্নিকান্ডে দুটি দোকান পুড়ে গেছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বাজারের লালদীঘি সড়কের আজিজার রহমান মার্কেটের রুহুল আমিন ইলেকট্রনিক্স এন্ড মোবাইল সার্ভিসিং সেন্টার নামক দোকানে আগুনের সূত্রপাত ঘটে। এতে ওই দোকানের মোবাইল ফোন, ইলেকট্রনিক্স সামগ্রী, সার্ভিসিং-এর যন্ত্রপাতি, দুটি টেলিভিশনসহ প্রয়োজনীয় কাগজপত্রাদি পুড়ে যায়। যার আনুমানিক মূল্য প্রায় এক লাখ টাকা। আগুনে পাশের দোকান মা মেডিকেল স্টোরের কিছু অংশ পুড়ে যায়। এতে ওই দোকানের প্রায় ১০ হাজার টাকার ওষুধ পুড়ে যায়।

খবর পেয়ে সৈয়দপুর ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন আয়ত্বে আনে। সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ফায়ার সার্ভিস অফিস নিশ্চিত করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ