• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আমাকে ছাড়াই বিশ্বকাপ জয়ের ক্ষমতা লঙ্কান দলের রয়েছে: মালিঙ্গা

Malingaখেলাধুলা ডেস্ক: পায়ের গোঁড়ালিতে অস্ত্রোপচারের পর অস্ট্রেলিয়ায় পুনর্বাসন প্রক্রিয়া চালাচ্ছেন শ্রীলংকান পেসার লাসিথ মালিঙ্গা। আগামী বিশ্বকাপে নিজের অংশগ্রহণ নিয়ে এখনো পুরোপুরি নিশ্চিত নন তিনি। তবে বিশ্বকাপ জয়ের ব্যাপারে দারুণ আত্মবিশ্বাসী মালিঙ্গা। এমনকি তাকে ছাড়াও নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় আগামী বছরের ৫০ ওভার ফরম্যাটের বিশ্বকাপ জয়ের ক্ষমতা লংকান দলের রয়েছে বলে বিশ্বাস করেন মালিঙ্গা।

স্থানীয় সিলোন টুডে পত্রিকাকে মালিঙ্গা বলেন, ‘ভাল কথা, আপনি জানেন শ্রীলংকা দলে ভালোমানের অনেক ফাস্ট বোলার রয়েছে এবং ঘটনাক্রমে আমি সুস্থ হয়ে না উঠতে পারলেও বিশ্বকাপে আমার অভাব অনুভূত হবে-আমি এমনটা মনে করছি না।’

‘এই মুহূর্তে অভিজ্ঞ ও তারুণ্যের সংমিশ্রণে শ্রীলংকার একটি ভালো দল রয়েছে। একইভাবে বিশ্বকাপের আগে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে শ্রীলংকার বেশ কিছু ম্যাচ আছে। সুতরাং টুর্নামেন্টের আগে এ ম্যাচগুলো খুব ভালোভাবে কাজে লাগবে বলে আমি আশা করছি।’

বিশ্বকাপ প্রস্তুতিতেই মালিঙ্গা পুরোপুরি ফিট হয়ে উঠবেন বলে আশা প্রকাশ করেছেন শ্রীলংকা দলের নবনিযুক্ত প্রধান কোচ মারভান আতাপাত্তু । পায়ের গোঁড়ালির আঘাত নিয়েই দীর্ঘদিন খেলে আসছিলেন মালিঙ্গা। কিন্তু আর পারছিলেন না। দলের কোনো আন্তর্জাতিক সূচি না থাকার সময়েই তার পায়ে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয় শ্রীলংকা ক্রিকেট।

সবকিছু ভালোভাবে এগুলে আগামী জানুয়ারির মাঝামাঝি সময়ে মালিঙ্গাকে দলে পাওয়ার আশা করছে শ্রীলংকা ক্রিকেট। অর্থাৎ মালিঙ্গা নিউজিল্যান্ডের বিপক্ষে দু’টি ম্যাচ এবং বিশ্বকাপ মূল পর্ব শুরু হওয়ার আগে অনুশীলন ম্যাচগুলোও খেলার সুযোগ পাচ্ছে। সূত্র: ওয়েবসাইট


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ