• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

খানসামায় জুয়াড়ীদের সাথে পূজা কমিটির সংঘর্ষ, প্রতিমা ভাংচুর

Vangcurসিসি নিউজ: দিনাজপুরের খানসামায় জুয়া খেলার বাঁধা দেয়ায় জুয়াড়ীদের সাথে পূজা কমিটির সংঘর্ষে প্রায় ১০ জন আহত হওয়ার সংবাদ মিলেছে। এসময় জুয়াড়ীরা সংঘবদ্ধ হয়ে হামলা চালিয়ে পূজা কমিটি কর্তৃক আয়োজিত কবি গানের মঞ্চ, আসবাবপত্র ও প্রতিমা ভাংচুর করে। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে থানায় মামলা হয়েছে। অপরদিকে ফের হামলার আশঙ্কায় ওই এলাকার হিন্দু সম্প্রদায়ের লোকজনের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
সূত্র মতে, গত মঙ্গলবার উপজেলার ভাবকী ইউনিয়নের শুড়িগাঁও প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় সনাতন সম্প্রদায়ের লোকেরা আয়োজন করে লক্ষী পূজা। রাতে স্কুল মাঠে খোলা মঞ্চে পূজা কমিটির উদ্যোগে বসে কবি গানের আসর। কবি গান চলাকালীন সময় পার্শ্ববর্তী গুলিয়ারা গ্রামের সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলামের নেতৃত্বে আত্রাই নদীর ধারে জুয়া খেলা চলতে থাকে। জুয়ার আসরের খবর পেয়ে রাত সাড়ে ১২টার দিকে পূজা কমিটির সদস্যরা জুয়ার আসরে গিয়ে জুয়া খেলা বন্ধ করতে বলেন। আর এ ঘটনার জের ধরে জুয়াড়ীরা সংঘবদ্ধ হয়ে পূজা কমিটির ওপর হামলা চালায়। এতে উভয় পক্ষের মধ্যে আহত হয় অন্তত ১০ জন। এদের মধ্যে গুরুতর আহত লিটন ও নারায়ন চন্দ্রকে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোবিন্দ চন্দ্র, বাবুল ও হিতেন জানান, ইউপি সদস্য রফিকুল ইসলামের নেতৃত্বে প্রায় ২০/২২ জনের একটি দল লাঠিসোটা নিয়ে পূজা কমিটির লোকজনের ওপর হামলা চালায়। হামলাকারীদের বেধড়ক লাঠিপেটার শিকার হয় আগত স্থানীয় দর্শনার্থীরা। এছাড়া হামলাকারীরা মন্ডব ঘরে ঢুকে লক্ষীর প্রতিমা, কবি গানের আসরের মঞ্চ, চেয়ার, স্কুলের বেঞ্চ, মাইক ভাংচুর করে। তারা জানান, হামলাকারীরা ফের হামলা করতে পারে এ আতঙ্কে আমরা হিন্দু সম্প্রদায়ের লোকজন ভয়ে আছি।
এ ঘটনায় পূজা কমিটির পক্ষে রজনী কান্ত রায় নিজে বাদী হয়ে বৃহস্পতিবার রাতে রফিকুল ইসলামকে প্রধান আসামী করে ১১ জনের নামে থানায় একটি মামলা দায়ের করেছে। শুক্রবার এএসপি সার্কেল অসিত কুমার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
কথা হয় ভাবকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলামের সাথে। তিনি জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে দু’পক্ষের সাথে কথা বলি এবং উভয় পক্ষের সম্মতিতে বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলেই সালিশী বৈঠকের সিদ্ধান্ত হয়। নির্ধারিত দিনেই সালিশী বৈঠকে উপস্থিত হয় উভয় পক্ষের দুই গ্রামবাসী। তিনি জানান, বৈঠক চলাকালীন সময়ে সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলাম উত্তেজিত হয়ে তার দলবল নিয়ে পূজা কমিটির সদস্যের ওপর চড়াও হয়। এতে ভুন্ডল হয়ে যায় সালিশী বৈঠক।
বাংলাদেশ আ’লীগ খানসামা উপজেলা শাখার সহ-সভাপতি প্রভাষক সাইফুল ইসলাম, হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠানে হামলার ঘটনার তীব্র নিন্দা এবং প্রকৃত অপরাধীদের শাস্তির দাবি জানান।
খানসামা থানার অফিসার ইনচার্জ কৃষ্ণ সরকার জানান, পূজা কমিটির পক্ষ থেকে মামলা হয়েছে। তদন্ত চলছে এবং প্রকৃত অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।
এ প্রসঙ্গে দিনাজপুর জেলা পুলিশ সুপার রুহুল আমিন সিসি নিউজকে জানান, পুলিশ ওই এলাকায় বিশেষ নজর রেখেছে। তবে পুলিশী তদন্তে ঘটনার সাথে জড়িতদের শীঘ্রই গ্রেফতার করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ