• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বিরামপুরে স্ত্রীর পর্নোগ্রাফি মামলায় স্বামী আটক

Dorsonসিসি নিউজ: বিরামপুরে যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীর অন্তরঙ্গ মুহূর্তের অশ্লীল ভিডিও ছড়িয়ে দেয়ার অভিযোগে শনিবার বিকেলে স্বামীর বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে লম্পট স্বামীকে আটক এবং তার কাছ থেকে ভিডিওচিত্রের মেমোরি কার্ড উদ্ধার করেছে।
মামলা সূত্রে প্রকাশ, বিরামপুরের বিছকিনী গ্রামের এক মেয়ের সাথে পার্শ্ববর্তী জোয়ালকামড়া গ্রামের মকছেদের পুত্র মারিফুল ইসলাম আনুর (৩৬) এক বছর পূর্বে বিয়ে হয়। তিনমাস আগে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিত্রালয়ে পাঠিয়ে দেয়। সম্প্রতি আনু তার স্ত্রীর কাছে ১ লাখ টাকা দাবি করে এবং টাকা না দিলে স্বামী-স্ত্রীর অন্তরঙ্গ মুহূর্তের অশ্লীল ভিডিও চিত্র ছড়িয়ে দেয়ার হুমকী দেয়। স্ত্রী টাকা দিতে না পারায় লম্পট স্বামী মোবাইলের মাধ্যমে বিভিন্ন ব্যক্তির কাছে ঐ ভিডিও চিত্র প্রচার করে। সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন স্ত্রী বাধ্য হয়ে লম্পট স্বামীর বিরুদ্ধে শনিবার মামলা করেন।
থানার ওসি মমিনুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি তার জঘন্য কৃতকর্মের দায় স্বীকার করেছে। মামলার সহযোগী আসামিকে ধরার চেষ্টা চলছে। ইত্তেফাক


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ