নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে উপজেলা ব্যবসায়ী সমিতির সাথে কৃষক সমিতি ও কৃষকদের দল সমূহের অন্তর্ভক্তকরণ দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। নীলফামারী পেষ্টিসাইড এসোসিয়েশনের আয়োজনে ও ঠাকুরগাঁওস্থ সর্ভিস ইমারজেন্সী ফর রুরাল পিপল (সার্প) এর ক্যাটালিস্ট হেলভেটাস সুইস ইন্টারকোঅপারেশন পার্টনাশীপ লোকাল এগ্রি বিজনেস নেটওর্য়াক (ল্যান) প্রোগ্রামের সহযোগীতায় মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের মড়াল সংঘ ক্লাবের সম্মেলন কক্ষে এই কর্মশাল অনুষ্ঠিত হয়।
নীলফামারী পেষ্টিসাইড এসোসিয়েশনের সভাপতি সত্যেন্দ্র নাথ রায়ের সভাপতিত্বে দিন ব্যাপী কর্মশালায় কৃষকদের মাঝে বক্তব্য রাখেন সার্পের নীলফামারী জেলা সমন্বয়কারী নাইদুল ইসলাম নাহিদ, পেষ্টিসাইড এসোসিয়েশনের সাধারণ সম্পাদক স্বাগত সরকার, ও সংগঠনের উপদেষ্টা সাফেজুল ইসলাম।
নীলফামারী পেষ্টিসাইড এসোসিয়েশনের সাধারণ সম্পাদক স্বাগত সরকার জানান, নীলফামারী পেষ্টিসাইড এসোসিয়েশনের অন্তর্ভক্ত কৃষক ও কৃষাণিরা এই এসোসিয়েশনের মাধ্যমে বিভিন্ন প্রকার সুযোগ সুবিধা পাবেন। যার মধ্যে অন্যতম হচ্ছে সময়মত ফসলের উন্নত মানের বীজ,কীটনাশক, রাসয়নিক সার সরবরাহ এবং কৃষকদের জমিতে উৎপাদিত ফসল বাজারজাত করণ করে ন্যায্য মূল নিশ্চিত করণ। দিন ব্যাপী কর্মশালার মাধ্য জেলা সদরের ১৫টি ইউনিয়নের কৃষক ও কৃষাণিদের ২৩টি দলকে পেষ্টিসাইড এসোসিয়েশনের সাথে অর্ন্তভূক্ত করা হয়।