শরীফুল ইসলাম, চাঁদপুর: চাঁদপুর শহরের ওয়ারল্যাস বাজার এলাকার মৃধা বাড়ীতে স্ত্রীর ঘুষিতে সৌদি প্রবাসি আবু সাইদ (৫৫) নামে তার স্বামী নিহত হয়েছে। নিহত আবু সাইদ ওয়ারল্যাস বাজার মৃধা বাড়ীর মৃত খলিলুর রহমান মৃধার ২য় পুত্র। এ ঘটনায় ঘাতক স্ত্রী মাহফুজা বেগমকে আটক করেছে চাঁদপুর মডেল থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে রোববার সন্ধ্যা ৭ টায়। এলাকাবাসি সুত্রে জানাযায়, নিহত আবু সাইদের স্ত্রী মাহফুজা বেগমের সাথে তার দেবর মিজানের সাথে দীর্ঘ দিন যাবৎ পরকিয়া প্রেম চলে আসছিলো। আবু সাইদ গত এক বছর পূর্বে বিদেশ থেকে দেশে আসলে এসব পরকিয়া সম্পর্ক নিয়ে স্ত্রীর সাথে দফায় দফায় বাক-বিতন্ডা হয়। এরি সুত্র ধরে গতকাল বিকাল ৫ টায় তাদের মধ্যে বাক বিতন্ডা চলতে থাকে। এ সময় তাদের দুজনের মধ্যে হাতাহাতির এক পর্যায়ে স্ত্রী মাহফুজা ক্ষিপ্ত হয়ে স্বামীকে মুখে ও বুকে ঘুষি মারলে সে মেঝেতে লুটিয়ে পরে। এ সময় ১০ বছরের শিশু পুত্র সৈকত বিষয়টি দেখতে পেয়ে ডাক চিৎকার শুরু করলে এলাকাবাসি ছুটে এসে থানা পুলিশকে অবহিত করে। খবর পেয়ে চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাইয়ুম সঙ্গিয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘাতক স্ত্রীকে আটক এবং নিহত স্বামীর লাশ ময়না তদন্তের জন্য থানায় নিয়ে আসে। এ বিষয়ে নিহতের স্ত্রীর কাছে ঘটনা সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, গত ৩ মাস পূর্বে আমাদের বড় ছেলে সাগরকে ওমানে পাঠাই। সে ৩ মাস প্রবাস জীবন শেষে আমাদের অনিচ্ছা সত্তেও সে দেশে ফিরে চলে আসে। গতকাল রোববার বিকাল ৫ টার দিকে আমরা বসে টিভি দেখছিলাম। এমন সময় সাগরের বিদেশ থেকে ফিরে আসা নিয়ে আমাদের মধ্যে কথা কাটাকাটি হয়। তিনি আমাকে গালমন্দ করে বলে তোর ছেলেকে নিয়ে তুই বাপের বাড়ী চলে যা। এক পর্যায়ে তিনি আমার গলা চেপে ধরলে আমি বাঁচার জন্য তাকে ঘুষি মারলে সে মাটিতে লুটিয়ে পরে। এরপর কি থেকে কি হয়েছে কিছুই বুঝতে পারিনি। মাহফুজার সাথে তার দেবরের পরকিয়া সম্পর্কে জানতে চাইলে সে বিষয়টি অস্বীকার করে। উল্লেখ্য ঘাতক মাহফুজা চাঁদপুর সদর উপজেলার কল্যানপুর ইউনিয়নের সেনের দিঘি এলাকার পাটওয়ারী বাড়ীর সুলতান পাটওয়ারীর মেয়ে।