• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

একটি ইলিশে জরিমানা চারটিতে জেল

Ilish-Fishশরীফুল ইসলাম, চাঁদপুর: ইলিশ কিনে ধরা পড়লেই দিতে হবে জরিমানা, যেতে হবে জেলে। প্রজনন মওসুমে ডিমওয়ালা মাছ নিধন বন্ধে এমনই এক ঘোষণা দিয়েছে সরকার। চাঁদপুরের জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেন জানান, সরকারি ঘোষণার পর যদি কেউ একটি ইলিশ কিনেও ধরা পড়েন, তবে তাকে জরিমানা গুনতে হবে। আর চারটির বেশি ইলিশ নিয়ে ধরা পড়লে কমপক্ষে এক মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। সোমবার এ বিষয়ে তিনি জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নির্দেশও দিয়েছেন। জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেন জানান, ১৫ অক্টোবর পর্যন্ত কোনো ওই আদেশ বলবৎ থাকবে। এ ব্যাপারে প্রশাসনকে কড়া নির্দেশ দেয়া হয়েছে। ইলিশ রক্ষায় আগামী দিনে গ্রামে গ্রামে, পাড়া-মহল্লায় প্রতিরোধ কমিটি গড়ে তোলা হবে বলেও জানান তিনি।
এদিকে, নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করায় চাঁদপুরে ৫ অক্টোবর থেকে ১২ অক্টোবর পর্যন্ত ৪শ’ জেলেকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে এবং এক হাজার ইলিশ ক্রেতাকে জরিমানা করা হয়েছে।
এছাড়া ৪০ জন ক্রেতাকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে। অভিযান চলাকালে চাঁদপুরের বিভিন্ন স্থান থেকে প্রায় ৫০ মণ ইলিশও জব্দ করেছে প্রশাসন।
জেলা মৎস্য কর্মকর্তা সফিকুর রহমান জানান, জব্দ করা বেশিরভাগ ইলিশ গরিব ও এতিমদের মধ্যে বিতরণ করা হয়েছে। বাকি ইলিশ একটি মৎস্য হিমাগারে মজুদ রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ