• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নায়ক দেবের জন্য……

shumi_bg_706353856-670x363সিসি নিউজ: রুম জুড়ে টলিউড হার্টথ্রব দেবের পোস্টার। তার একটি ছবিও দেখতে বাকি নেই সুমির। তার শয়নে-স্বপনে পুরোটাই জুড়ে শুধু দেব। যাকে বলে অন্ধভক্ত। সুমির জীবনের একমাত্র চাওয়া, দেবের সাথে দেখা করা!

কদিন ধরেই সুমির মাথায় ঘুরপাক খাচ্ছিল বিষয়টি, কী করে দেবের সঙ্গে দেখা করা যায়! ভেবে একটা উপায়ও বের করল। কোথা থেকে এমন ভাবনা এলো কে জানে, রাজধানীর জুরাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদ থেকে লাফিয়ে পড়ল সে!

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর ১টার দিকে জুরাইনের আল ফ‍ারাহ ইন্টারন্যাশন্যাল স্কুলের ছাত্রী সুমি দাশ (১৪) এ ঘটনা ঘটায়।

ভাগ্য ভালো যে, সুমি পড়েছিল পার্শ্ববর্তী টিনের চালে। আর তাতেই রক্ষে। আহত অবস্থায় তাকে ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে। তার বাবা শশী মোহন দাশের কাছ থেকেই জানা যায় এত কথা। ৬৪৪, জুরাইন ‌ঋষিপাড়া এলাকায় তারা থাকেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত সুমি এখন বেশ সুস্থ। কথাও বলতে পারছে সে। তা হঠাৎ লাফিয়ে পড়ার ভাবনা কেন মাথায় এলো!

শোনা যাক তার মুখেই, ভেবেছিলাম আমি লাফিয়ে পড়লে পত্রিকায় নিউজ হবে। আর নিউজ দেখে আমাকে দেব দেখতে আসবেন।

এই খবর দেবের কাছে পৌঁছবে কিনা, বা পৌঁছলে দেখতে আসবেন কিনা বলা মুশকিল। তবে লাফ দিয়ে সুমির বাম পায়ে এখন ফ্র্যাকচার, কবজি ব্লেড দিয়ে কাটা।

জানা যায়, লাফ দেওয়ার আগে ব্লেড দিয়ে নিজের কব্জি কাটে সুমি।

প্রায় সব বাংলা সিনেমায় অবধারিতভাবে পুলিশের আগমন ঘটে। এ কাহিনীতেও ব্যতিক্রম নয়। পুরো ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কদমতলি থানা উপ-পরিদর্শক (এসআই) ওমর ফারুক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ