• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরের মাদক সম্রাজ্ঞী জোহরার আত্মসমর্পন

Saidpurসিসি নিউজ: আর কখনো মাদক বেচবোনা এমনকি আমার এলাকায় যাতে আর কেহ মাদক ব্যাবসা করতে না পারে এ সে জন্য পুলিশ প্রশাসনসহ পৌর কতৃপক্ষকে সহযোগিতা করব। এ প্রতিজ্ঞা করে বুধবার নীলফামারীর সৈয়দপুর পৌরসভার সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে পৌর মেয়র মোঃ আমজাদ হোসেনের কাছে অন্ধকার হতে আলোর জগতে ফেরার আকুতি জানিয়ে স্থায়ি ভাবে আত্ম¡সমর্পন করেন। এ সময় পৌর মেয়র ছাড়াও প্যানেল মেয়র জিয়াউল হক জিয়া  সৈয়দপুর প্রেস ক্লাবের সভাপতি আমিনুল হক, সাধারন সম্পাদক সাকির হোসেন বাদল, রিপোর্টাস ক্লাবের সভাপতি সাইফুল ইসলাম পলাশ, সাধারন সম্পাদক সাব্বির আহমেদ, সিসি নিউজ’র বার্তা সম্পাদক এম আর মহসিন ও সিনিয়র স্টাফ রিপোর্টার রইজ উদ্দিন রকিসহ উপজেলার ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মাদক সম্রাজ্ঞী জোহরা বেগম জানান, স্বামী সিরাজুল ইসলাম একজন শ্রমিক। সাত সন্তানের খাবার যোগানে অভাবের তাড়নায় একটু ভাল ভাবে বাঁচতে আমি দীর্ঘ দিন এ ব্যবসা করেছি। এখন আমার সকল সন্তানেরা বড় হয়েছে। তারাই আমার ভরন-পোষন করছে। মাদক বিক্রি করে আমি এ সমাজের ক্ষতি করেছি। আর ক্ষতি করতে চাইনা। আমি অন্ধকার এ জগত হয়ে বের হয়ে স্বাভাবিক জিবনে ফিরতে চাই।  মাদক সম্রাজ্ঞীর এ আকুতিতে উপস্থিত সাংবাদিকসহ সৈয়দপুর পৌরসভার মেয়র আবেগাপ্লুত হয়ে পড়েন। মেয়র বলেন, শুধু জোহরাই নয় এ শহরে যত মাদক ব্যবসায়ি আছে সকলে এ মরন নেশার ব্যাবসা ছেড়ে দিলে আমরা পূর্ণবাসন করতে না পারলেও সহযোগিতা করব। যাতে তারা সুস্থ্য সুন্দর জীবন যাপন করতে পারে। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে হেরোইন ব্যাবসায়ি জোহরা প্রশাসনসহ সকলের কাছে একজন সাধারন মানুষ হিসেবে এ সমাজের স্বীকৃতি দাবি করে সকলের সহযোগিতা চান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ