• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পঞ্চগড়ে নবনির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স’র উদ্বোধন

index_54542পঞ্চগড়: যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় সঙ্গীত গাওয়া হয়না সেই প্রতিষ্ঠানগুলো জ্বালিয়ে দেওয়ার নির্দেশ দিলেন মুক্তিযোদ্ধামন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

বুধবার পঞ্চগড়ে নবনির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই নির্দেশ দেন। তিনি বলেন, যেসব প্রতিষ্ঠানে জাতীয় সঙ্গীত গাওয়া হয় না, তা বন্ধ করে দিবেন। প্রয়োজনে সেই সব প্রতিষ্ঠান জ্বালিয়ে দিবেন।

মোজাম্মেল হক বলেন, আগামী জুলাই মাস থেকে সকল মুক্তিযোদ্ধাদের মাসে ১০ হাজার টাকা ভাতা প্রদান করা হবে। পাশাপাশি দুই ঈদেও উৎসব ভাতা দেওয়া হবে। তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের জীবনমান উন্নত করতে এই ভাতা বৃদ্ধি করা হচ্ছে।

তিনি আরও বলেন, মুক্তিযোদ্ধাদের সনদ যাতে নকল করা না যায় এমন সনদ ও পরিচয়পত্র শিগগিরই বাছাইকৃত প্রকৃত মুক্তিযোদ্ধাদের প্রদান করা হবে।

পঞ্চগড় জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পঞ্চগড় ২ আসনের সাংসদ নুরুল ইসলাম সুজন, জেলা পুলিশ সুপার আবুল কালাম আজাদ।

এতে আরো উপস্থিত ছিলেন, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার মির্জা আবুল কালাম দুলাল, পৌর মেয়র তৌহিদুল ইসলাম, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এসএম লিয়াকত আলী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শায়খুল ইসলাম, দৈনিক ইত্তেফাক পত্রিকার সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা কাওসার আলী প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ