• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জর্ডানকে হারিয়ে শুভ সূচনা বাংলাদেশ নারী ফুটবল দলের

image_102175_0খেলাধুলা ডেস্ক: বুধবার থেকে মাঠে গড়িয়েছে এএফসি অনূর্ধ্ব-১৬ ওমেন্স ফুটবল চ্যাম্পিয়নশিপ কোয়ালিফায়ার্স-২০১৫’র গ্রুপ ‘বি’র খেলা। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ ও জর্ডান। বাংলাদেশের মেয়েরা শক্তিশালী জর্ডানকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়নশিপে শুভ সূচনা করেছে। সেইসাথে পরবর্তী রাউন্ডে খেলার স্বপ্ন দেখছে মনিকা-সানজিদারা।

ফিফা র্যাং কিংয়ে জর্ডানের অবস্থান ৫৭। আর বাংলাদেশের অবস্থান ১১৭। কিন্তু তাতে কী! বাংলাদেশের তরুণীরা শুরু থেকেই গতিশীল ফুটবল খেলা উপহার দেন দর্শকদের। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যভাবে।

৭০ মিনিটে পেনাল্টি থেকে গোল করে এগিয়ে যায় বাংলাদেশ। এ সময় বাংলাদেশের বদলি মিডফিল্ডার লিপিকে বিপদসীমানায় জর্ডানের ডিফেন্ডার জেইনা আমজাদ ফাউল করলে রেফারি পেনাল্টির নির্দেশ দেন। পেনাল্টি থেকে বাংলাদেশের অপর মিডফিল্ডার সানজিদা আখতার অসাধারণ গোল করে নিজ দলকে ১-০ গোলে এগিয়ে দেন।

বাকি সময় আর কোনো গোল না হওয়ায় শক্তিশালী জর্ডানের বিপক্ষে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে লাল-সবুজ জার্সিধারীরা।

বাংলাদেশে আগামী ১৭ অক্টোবর শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের মোকাবেলা করবে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলাটি শুরু হবে বিকেল পাঁচটায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ