• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

গাজা ধ্বংসযজ্ঞের দায় বান কি মুনেরও : হামাস

hamas222_54525আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি ধ্বংসযজ্ঞের দায় বান কি মুনকেও নিতে হবে বলে মন্তব্য করেছেন হামাসের মুখপাত্র সামি আবু জুহরি। মঙ্গলবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

গাজা উপত্যকায় ইসরায়েলি বর্বরতা ও গণহত্যার জন্য জাতিসংঘকে দায়ী করে জুহরি বলেন, জাতিসংঘের আড়ালে ইসরায়েল গাজায় নৃশংস ধ্বংসযজ্ঞ চালিয়েছে। এজন্য জাতিসংঘ মহাসচিব বান কি মুনকেও দায় নিতে হবে। এছাড়া রাফাহ শহরে তেলআবিব যে আগ্রাসন চালিয়েছে তাতেও বান কি মুনের অংশগ্রহণ ছিল বলে দাবি তার।

হামাস মুখপাত্র জাতিসংঘ মহাসচিবের প্রতি আহ্বান জানিয়ে বলেন, গাজা ইস্যুতে দ্বৈত নীতি পরিহার করুন।

এদিকে, মঙ্গলবার বান কি মুন গাজার মারাত্মক ক্ষতিগ্রস্ত কিছু এলাকা ঘুরে দেখেছেন। এ সময় তিনি ফিলিস্তিনের গাজায় সম্প্রতি চালানো ইসরায়েলি হামলাকে ‘বর্ণনাতীত’ বলে অভিহিত করেছেন।

মুন বলেন, ২০০৯ সালের যুদ্ধের চেয়েও ভয়াবহ ছিল এবারের ইসরায়েলি ধ্বংসলীলা। তাই স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় ইসরায়েল-ফিলিস্তিন শান্তি আলোচনায় উভয় পক্ষকে মানবিক হৃদয় নিয়ে বসার আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব।

প্রসঙ্গত, গত ১ আগস্ট গাজার দক্ষিণাঞ্চলীয় রাফাহ শহরে ইসরায়েলি সেনারা ব্যাপক গণহত্যা ও ধ্বংসযজ্ঞ চালায়। এতে একদিনেই নিহত হন প্রায় ৮০ জন ফিলিস্তিনি। এছাড়া আহত হন ৩৫০ জন।

সূত্র: আইআরআইবি, ডেইলি মেইল


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ