• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বিএনপির হুমকিতে আওয়ামী লীগ বিচলিত নয় -সৈয়দ আশরাফ

Asrafসিসি নিউজ: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, বিএনপির হুমকিতে আওয়ামী লীগ বিচলিত নয়।
৫ জানুয়ারি নির্বাচনে না এসে নেতাকর্মীদের মধ্যে হতাশা দূর করতেই আন্দোলনের হুমকি দিচ্ছে। তাদের হুমকি কাগুজে বাঘের ‘হুঙ্কার’ ছাড়া আর কোন কিছুই না।
গতকাল বৃহস্পতিবার ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
বৈধভাবে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানোর কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। শেখ হাসিনা সরকারকে ক্ষমতা থেকে সরাতে হলে অবৈধভাবে সরাতে হবে। আর তা প্রতিরোধ করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগ নেতাদের হত্যার ষড়যন্ত্র চলছে। যার কিছু তথ্য গোয়েন্দা সংস্থার কাছেও এসেছে বলে জানিয়েছেন।
তিনি বলেন, সাধারণ মানুষ বিএনপি-জামায়াতের সঙ্গে নেই। এ জন্য তারা ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছেন।
খালেদা জিয়াকে গ্রেফতারের ষড়যন্ত্র চলছে বলে সমপ্রতি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দেয়া বক্তব্য প্রসঙ্গ হানিফ বলেন, নতুন করে তো কারো বিরুদ্ধে কোনো মামলা হয়নি। তাহলে হঠাৎ করে তিনি এমন কথা কেন বলছেন। এটা কোনো সাদা কথা নয়। নিশ্চয় এর পিছনে কোনো ষড়যন্ত্র রয়েছে। সাধারণ মানুষের কাছ থেকে অনুকম্পা নেয়ার জন্যই বিএনপি এমন কথা বলছে। ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সভাপতি রমেশ চন্দ্র সেন এমপির সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলের সদস্য সতীশ চন্দ্র রায়, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি, ধর্মবিষয়ক সম্পাদক এড. শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, র.আ.ম উবায়দুল মোক্তাদির এমপি, দবিরুল ইসলাম এমপি, সেলিনা জাহান লিটা এমপি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এড. মকবুল হোসেন বাবু, সাধারণ সম্পাদক সাদেক কুরাইশী প্রমুখ। সূত্র: করতোয়া


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ