• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচন স্থগিত

nilphamari Mapসিসি নিউজ: নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনকে কেন্দ্র করে শ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষ ঘটনা ঘটেছে। এতে পাঁচ পুলিশ সদস্যসহ ১০জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ পাঁচ রাউন্ড টিয়ারগ্যাস নিক্ষেপ করে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে নির্বাচনের ভোটগ্রহণ শেষে এক প্রার্থী ও তার সমর্থকরা জোরপূর্বক ভোট গণনা  কক্ষে প্রবেশ করেতে গেলে পুলিশ তাদের বাঁধা দেয়ে। এসময় ওই প্রার্থী ও তার সমর্থকরা  পুলিশের সাথে সংর্ঘষে জড়িয়ে পরে। এ ঘটনায় ভোট গণনা স্থগিত করেছে নির্বাচন কমিশন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন (রেজি নং-২২০) এর নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত  বিরতিহীন ভাবে ভোটগ্রহণ শান্তিপূর্ন ভাবে সমাপ্ত হয়। সন্ধ্যার পর ভোটগণনা শুরু হয়। এর এক পর্যায়ে ওই নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দি প্রার্থী মোহাম্মদ আলী ও তার সর্মথকরা ভোট গ্রহনে কারচুপির অভিযোগ এনে ভোটগণনা কক্ষে জোড়পূর্বক প্রবেশ করতে গেলে পুলিশ তাদের বাঁধা দেয়। এসময় ওই প্রার্থী ও তার সমর্থকরা পুলিশের ওপড় চড়াও হয়। এক পর্যায়ে পুলিশের সাথে ওই প্রার্থী ও তার সমর্থকদের সাথে সংর্ঘষ শুরু হয়। এতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ পাঁচ রাউন্ড টিয়ার গ্যাস নিক্ষেপ করে । সংর্ঘষে পুলিশসহ অন্তত ১০ জন আহত হয়। আহতের মধ্যে শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দি প্রার্থী মোহাম্মদ আলী, ডিমলা উপজেলা শাখার সভাপতি হাবিবুর রহমান ও শ্রমিক নেতা সাঈদ আহমেদকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে বাস টার্মিনাল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এবিষয়ে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাঈল হোসেন জানান, ভোট গণনাকালে  রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে নির্বাচনের সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দি প্রার্থী মোহাম্মদ আলী নেতৃত্বে তার সমর্থকরা জোর পূর্বক ভোটগণনা কক্ষে প্রবেশ করতে গেলে পুলিশ বাঁধা দেয়। এতে মোহাম্মদ আলী ও তার সমর্থকার পুলিশের ওপড় হামলা চালয়। এতে পাঁচ পুলিশ সদস্য আহত হয়। এসময় হামলাকারীদের ছত্রভঙ্গ করতে ভোটকেন্দ্রে দায়িত্বরত নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুব্রত দে মোহন্তের টিয়ার গ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে নির্দেশে দিলে পুলিশ পাঁচ রাউন্ড টিয়ার গ্যাস নিক্ষেপ করে হামলাকারীদের ছত্রভঙ্গ করে। বর্তমানে টার্মিণাল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে  এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এবং ঘটনার পর থেকে নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার হাতেম আলী, সহকারী পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) এএনএম সাজেদুর রহমান ঘটনাস্থলে রয়েছেন।
নীলফামারী জেলা প্রশাসেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুব্রত দে মোহন্ত টিয়ার গ্যাস নিক্ষেপের কথা স্বীকার করে বলেন, ওই প্রার্থী ও  তার সমর্থকার ভোটগণনা কক্ষে জোড়পূর্বক ভাবে প্রবেশ করতে যাওয়ায় পুলিশ তাদের বাঁধা দেয়।  এসময় তারা পুলিশের ওপড় হামলা চালিয়ে পাঁচ পুলিশ সদস্যকে আহত করে। তাদের ছত্রভঙ্গ করতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেত পাঁচ রাউন্ড এই টিয়ার গ্যাস ফাঁকায় নিক্ষেপ করা হয়।  এতে হামলাকারীরা পিছু হঠে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এদিকে ওই নির্বাচনের প্রধান নির্বাচন কর্মকর্তা অ্যাডভোকেট রফিজুল ইসলাম খাজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর তিন ঘন্টা ভোট গণনা বন্ধ ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর রাতে সোয়া একটায় আবার ভোট গণনা শুরু হয়েছে। তারপরেও ফলাফল ঘোষনার সিদ্ধান্ত  স্থগিত করা হয়েছে।
এবারের ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদসহ মোট ১৬টি পদে ৫১জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। এতে দুই হাজার ছয় শ’ ২২জন ভোটারের মধ্যে দুই হাজার ৬৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে জানান এই নির্বাচন কমিশনার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ