• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

হিলিতে ফেনসিডিল ও শাড়ীসহ আটক ২

Simantoদিনাজপুর প্রতিনিধি: জেলার হাকিমপুর উপজেলার হিলি সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ফেনসিডিল ও শাড়ি উদ্ধার করেছে বিজিবি। এ ঘটনার সাথে জড়িত এক মহিলাসহ ২ জনকে আটক করেছে বিজিবি সদস্যরা।
আটককৃতরা হলেন-দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার মধ্যবাসুদেবপুর গ্রামের হাসান আলীর ছেলে কাইয়ুম (১২) ও নওগাঁ জেলা সদরের ভবানিপুর গ্রামের মেহেদি হাসানের স্ত্রী রেশমা আকতার (২২)।
বিজিবি হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল হামিদ জানান, শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে হিলি রেলওয়ে স্টেশনের পাশে কামাল গেট এলাকা দিয়ে ফেনসিডিল নিয়ে ভারত থেকে  বাংলাদেশে দেশে আসার সময় গোপন সংবাদের ভিত্তিতে হিলি সিপি ক্যাম্পের নায়েক হান্নান তাদের আটক করেন। এ সময় তাদের শরীরে তল্লাশি চালিয়ে ছেলেটির কাছ থেকে বডি ফিটিং অবস্থায় ১১ পিস  ফেনসিডিল ও মহিলাটির কাছ থেকে ১৭ পিস ফেনসিডিল উদ্ধার করা হয়।
অপরদিকে, সকাল সাড়ে ৮টার দিকে নায়েক হান্নানের নেতৃত্বে অপর একটি টহল দল ধাওয়া করে হিলির রাজধানী মোড় জামে মসজিদের সামনে থেকে ভারতীয় উন্নতমানের ৩৮ পিস শাড়ি উদ্ধার করে। তবে এর সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি সদস্যরা।
উদ্ধার হওয়া ফেনসিডিলসহ আসামী আটক ২জনকে হাকিমপুর থানায় সোপর্দ করা হয়েছে। আর শাড়িগুলো সিজার লিস্টের মাধ্যমে হিলি শুল্কগুদামে জমা দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ