• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

হিমালয় থেকে ৪০ পর্বতারোহী উদ্ধার

Himaloyআন্তর্জাতিক ডেস্ক : নেপালের হিমালয় পর্বত এলাকায় তুষার ঝড়ে নিখোঁজ পর্বত আরোহীদের মধ্যে ৪০ জনকে জীবিত উদ্ধার করেছে দেশটি উদ্ধারকারী দল। শুক্রবার হিমালয়ের সর্বোচ্চ অন্যপূর্ণা পয়েন্ট থেকে তাদের উদ্ধার করা হয়।

আবহাওয়া অনুকূলে থাকার কারণে অন্যপূর্ণার থোরং লা পাসে হেলিকপ্টার নিয়ে পৌঁছতে সক্ষম হয় নেপালের সেনাবাহিনী।  উদ্ধারকারীদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক, তাদের মোসতাং হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

হিমালয়ে অন্যপূর্ণা পয়েন্টে তুষারঝড় আঘাত হানার ঘটনায় অন্তত ২৯ আরোহী নিহত হয়েছে। নিহতদের মধ্যে নেপাল, ইসরাইল, ভারত, কানাডা এবং পোল্যান্ডের আরোহী রয়েছেন।

এদিকে, পর্বত আরোহীদের মৃতের এ সংখ্যা আরো বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে। আরোহীদের অনেক গাইডের সঙ্গে ফোনেও যোগাযোগ করে পাওয়া যাচ্ছে না। আরোহীদের মধ্যে বিদেশী আরোহীও রয়েছেন বলে জানা গেছে। –বিবিসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ