দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর জেলার বিরল উপজেলায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৪৫) লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার মধ্য রাতে বিরল উপজেলার কাঞ্চন মোড় নামকস্থান থেকে লাশটি উদ্ধার করা হয়।
বিরল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল হাই সরকার জানান, রাতের কোনো এক সময়ে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়। উদ্ধারের সময় তার মুখভর্তি কাঁচা পাকা দাড়ি ও মাথার উপরের অংশ থেতলানো ছিল।