• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ডায়বেটিস ও হৃদরোগের প্রধান কারণ চিনি

index1স্বাস্থ্য ডেস্ক: টক ঝাল মিষ্টি বিভিন্ন স্বাদ আমাদের বিভিন্ন সময়ে অপূর্ব অনুভূতি দিয়ে যায়। আর মিষ্টি স্বাদের প্রধান উপাদান চিনি। সব মিষ্টি জাতের জন্য আপরিহার্য হচ্ছে এই চিনি। এই চিনি যেমন স্বাদ দিয়ে আনন্দ দেয় তার চেয়ে অনেক বেশিই ক্ষতি করে দেয় আমাদের দেহ ও মনের। আসুন নিজের সুস্থতার জন্যেই জেনে নিই চিনি আপনার কী কী জিনিস কেড়ে নিতে পারে।

চিনি হলো ডাই স্যাকারাইড। আখ থেকে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে তৈরি করা হয়। আর এই চিনির মূল উপাদানের মধ্যে অন্যতম হলো কার্বোহাইড্রেট (৯৯.৯৮%), প্রোটিন, ফ্যাট ও ভিটামিন মিনারেল থাকে বললেই চলে। আর এই অতিরিক্ত কার্বোহাইড্রেট আমাদের শরীরে নানা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে।

রোগ প্রতিরোধ ব্যবস্থা ধ্বংস:
চিনি গ্রহনের ফলে প্যানক্রিয়াস থেকে প্রচুর ইনসুলিন নিসৃত হয়ে ইমিউনো সিস্টেমকে দমিয়ে রাখে। আর এই প্রতিক্রিয়া হিসেবে বৃদ্ধি হরমোনের নিঃসরণ কমে যায়। যার ফলে দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থা ভেঙ্গে যায়। শিল্প কারখানায় তৈরি হওয়ায় বিভিন্ন কেমিক্যালযুক্ত হয়ে দেহের জন্য এটি ফরেন টক্সিক এজেন্ট হিসেবে চিহ্নিত হয়।

ডায়বেটিস এর প্রধান কারণ:
রক্তে চিনির পরিমাণ বড়ে যাওয়াকে হাইপার গ্লাইসেমিয়া বলে যা ডায়বেটিসের প্রধান লক্ষণ। এটা কমানোর জন্যে প্রচুর পরিমাণে ইনসুলিন নিঃসরণের প্রতিক্রিয়া হিসেবে অনুভূত হয় বিষন্নতা, ঝিমুনি, আগ্রাসি মনোভাব, অনিদ্রা এবং মানসিক সচেতনতা লোপ পায়।

মেদ স্থুলতা সৃষ্টি:
চিনিতে বিদ্যমান শক্তি ঠিক মতো ব্যবহার না হলে তা ফ্যাটরূপে শরীরে জমা থাকে যা দেহ স্থুলতার প্রধান কারণ।

কিডনি ড্যামেজ করতে পারে:
অতিরিক্ত চিনি গ্রহনের ফলে কিডনির কার্যক্রম ব্যাহত হয়।

টিউমার:
চিনি গ্রহনের প্রতিক্রিয়া হিসেবে টিউমারও হতে পারে।

হৃদরোগের প্রধান কারণ:
অতিরিক্ত চিনি কোলেস্টেরল রূপে জমা হয় রক্ত নালী ও হৃদপিণ্ডে। ফলে হার্ট এ্যাটাক হতে পারে। চিনি পটাশিয়াম ও ম্যাগনেসিয়ামের পরিমাণ কমিয়ে হৃদকার্য ব্যাহত করে।

উচ্চ রক্তচাপ:
রক্ত নালীতে জমাকৃত কোলেস্টরল উচ্চ রক্তচাপ সৃষ্টি করে।

প্রজনন জীনের কার্যক্রম ব্যাহত:
গবেষকদের মতে প্রচুর চিনি খেলে ইস্টোজেন ও প্রজেস্টরনের নিয়ন্ত্রক জীনের (sex hormone bindngglobulin gene) কার্যক্রম ব্যহত হয়।

আসক্তি সৃষ্টি:
চিনি বেশি সেবনের ফলে এলকোহলের মতো আসক্তি তৈরি হয়। চিনি দেহের মিউকাস মেম্ব্রেইন দুর্বল করে।

শিশুদের তোতলামি:
চিনি গ্রহনের সাথে বাচ্চাদের রাগী ও আগ্রাসী আচরণ এবং তোতলামির সম্পর্ক রয়েছে।

আসুন আমরা স্বাস্থ্য সচেতন হয়ে একটি সুন্দর দেহ উপভোগ করি।   -সংগৃহীত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ