পঞ্চগড় : পঞ্চগড় জেলার বোদা উপজেলার কালিয়াগঞ্জ ইউনিয়ন থেকে এক অজ্ঞাত ব্যক্তির (৫০) লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে তার লাশ উদ্ধার করা হয়।
উপজেলার বোয়ালমারী গ্রামে ফাঁকা জায়গায় লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে বোদা থানা পুলিশ দুপুর ১২ টায় লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পঞ্চগড় সদর হাসপাতালে পাঠায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বোদা থানার অফিসার ইনচার্জ মো. মজনুর রহমান জানান, লাশের পাশে একটি বিষের বোতল পাওয়া গেছে।