• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নাগেশ্বরী সাব-রেজিষ্ট্রি অফিসের কার্যক্রম শুরু হয় সন্ধ্যায়

Kurigramনাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি: নাগেশ্বরীতে অফিসের দিন সাব-রেজিষ্ট্রার দেরিতে আসায় রাত পর্যন্ত চলে অফিসের দাপ্তরিক কার্যক্রম। তাই অতিরিক্ত ফি‘তে রাতে সাব-রেজিষ্ট্রি অফিসে পার হয় শতাধিক দলিল। ক্রেতা-বিক্রেতাদের দুর্ভোগ চরমে।
জানা গেছে, মুক্তিযোদ্ধা না হয়েও টাকার বিনিময়ে মুজিব নগর কর্মচারী ফাইলে চাকরি নেয়া সাব-রেজিষ্ট্রার মিজানুর রহমানের বাড়ী নাগেশ্বরী সদর থেকে প্রায় ১২ কি.মি দুরে পাশ্ববর্তী উপজেলা ভূরুঙ্গামারীর জয়মনির হাট হলেও অফিসে আসেন বিকেল ৩ টায়। সন্ধ্যায় শুরু করেন অফিসের কার্যক্রম। রাত যত গভীর হয় তত জমে উঠে এ অফিস। বাড়তে থাকে লোকের ভিড়। বৈদ্যুতিক আলোয় অনেক রাত পর্যন্ত চলে ভূয়া খাজনা, খারিজে দলিলের কাজ। বিনিময়ে ক্রেতা-বিক্রেতাকে দলিল প্রতি খাজনা বাবদ ১ হাজার, খারিজ ১ হাজার, পে-অর্ডার ১ শত, লেট ফি ২ শত, টিপ সহি ৭০, থাম বই থাকার পরেও দুই এর অধিক দাতা হলে প্রতি টিপ সহি বাবদ ১ শত ও সঠিক কাগজ থাকলেও কাগজ বাবদ ৫ শত এবং সই বাবদ ৫ শত টাকা গ্রহন করা হয়। এছাড়া ক্রেতার সাথে যোগ সাজশ করে সরকারকে রাজস্ব ফাকি দিতে সব সময় দলিলে কম টাকা উল্লেখ করা হয়। সম্প্রতি একটি জমি ২৫ লক্ষ টাকায় বেচা-কেনা হলেও দলিলে ৭ লক্ষ টাকা উল্লেখ করে পার করা হয়। শুধু তাই নয় সরকার কমিশন ফি ৩ শত টাকা নির্ধারন করলেও দলিল প্রতি ৩-৫ হাজার টাকা গ্রহন করা হয়। এভাবে দৈনন্দিন অফিস শেষে দলিল লেখক সমিতি ও অফিস সহকারির মাধ্যমে প্রায় লক্ষাধিক টাকা চলে যায় সাব-রেজিষ্ট্রারের পকেটে। গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় গিয়ে দেখা গেছে জনাকীর্ন এস.আর অফিসে দলিল রেজিষ্ট্রির কাজ চলছে। জানতে চাইলে সাব-রেজিষ্ট্রার মিজানুর রহমান কোন উত্তর দেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ